দুই নয়া বিধায়কের শপথ নিয়ে জটিলতা, উত্তর দিচ্ছে না রাজভবন

সম্ভবত এবারেও রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে দিয়ে এই দুই নয়া বিধায়কজের শপথ বাক্য পাঠ করাতে দেবেন না রাজ্যপাল।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের সংসদীয় রাজনীতিতে আইনসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করান আইনসভার অধ্যক্ষ। কিন্তু তার জন্য দেশের বা রাজ্যের সাংবিধানিক প্রধানের কাছ থেকে অনুমতি চাইতে হয়। আর সেই অনুমতি চাওয়ার বিধিকে হাতিয়ার করেই বাংলায় নিযুক্ত রাজ্যপাল(Governor of West Bengal) সি ভি আনন্দ বোস(C V Anand Bose) রাজ্য বিধানসভার অধ্যক্ষ(Speaker of WBSLA) বিমান বন্দ্যোপাধ্যায়ের(Biman Banerjee) ক্ষমতা খর্ব করতে উঠে পড়ে লেগেছেন। এর সব থেকে বড় প্রমাণ গত বছর হয়ে যাওয়া ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী তৃণমূল বিধায়ক নির্মল চন্দ্র রায়ের শপথ বাক্য পাঠ করিয়েছিলেন রাজ্যপাল নিজে। যদিও নির্মলকে শপথবাক্য পাঠ করাবার জন্য বিধানসভার অধ্যক্ষ প্রয়োজনীয় অনুমতি চেয়েছিলেন রাজ্যপালের কাছ থেকে। কিন্তু সেই অনুমতি রাজ্যপাল দেননি। দীর্ঘদিন সেই বিষয়টি ঝুলে থাকার পরে রাজভবনে নির্মলের শপথ গ্রহণ হয়েছিল। এবার সেই একই পরিস্থিতি তৈরি হতে চলেছে নবনির্বাচিত দুই বিধায়কের শপথ গ্রহণ ঘিরে।

লোকসভা নির্বাচনের সঙ্গেই রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই দুই কেন্দ্রেই জয়ী হন তৃণমূলের প্রার্থীরা। মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা কেন্দ্রে জয়ী হন রেয়াত হোসেন সরকার ও বরাহনগরে জয়ী হয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়(Sayantika Banerjee)। এই দুই বিধায়কের শপথ গ্রহণের জন্য রাজ্য বিধানসভার সচিবালয়ের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে রাজভবনকে। যদিও সেই চিঠির কোনও জবাবই দেয়নি রাজভবন। আর তা দেখেই মনে করা হচ্ছে এবারেও এই দুই বিধায়কের শপথ বাক্য পাঠ করানো নিয়ে কদর্য রাজনীতির সাক্ষী থাকতে হবে রাজ্যবাসীকে। সম্ভবত এবারেও রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে দিয়ে এই দুই নয়া বিধায়কজের শপথ বাক্য পাঠ করাতে দেবেন না রাজ্যপাল। পরিবর্তে তিনি নিজে রাজভবনে এই দুই বিধায়ককে শপত্যহ বাক্য পাঠ করাবেন। আর এই নিয়ে নতুন করে সঙ্ঘাত বাঁধছে রাজ্য ও রাজ্যপালের মধ্যে।

আবার ডিম থেরাপি টাকিতে, টার্গেট ধৃত কাউন্সিলরের স্বামী

আরজি কর হাসপাতালে ফের CBI, কোন সূত্র খুঁজছেন গোয়েন্দারা?

গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিনের আর্জি জানিয়ে হাইকোর্টে অভিষেকের আপ্ত সহায়ক

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ‘কুমকুম ভাগ্য’-খ্যাত অভিনেত্রী, মৃত্যুর ১৮ ঘন্টা আগে শেষ পোস্ট

১৬ বছরের নীচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা! বড় সিদ্ধান্ত ব্রিটেনের

‘আমাদের বাঁচান’, আকুতি ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনের

বেঁচে যাওয়া ইডলি দিয়ে ৫ মিনিটে বানান মজাদার তন্দুরি ইডলি চাট

জামাইয়ের মন জিততে পাতে রাখুন কলাপাতায় মোড়া হিং ভাপা মটন

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

কাকলি-সুদীপদের NCPI-এর কার্যালয়ের নিরাপত্তায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

পিৎজা খেতে ভালোবাসেন? ময়দা ছাড়াই তৈরি করুন হাই-প্রোটিন স্পেশাল রেসিপি

‘ইরানের সঙ্গে শান্তি চুক্তি প্রায় ভেস্তে দিয়েছিলেন’, বন্ধু নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্য মন্তব্য ট্রাম্পের