চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

নিজস্ব প্রতিনিধি,তমলুক: জেলায় ২৩শে এপ্রিল নির্বাচন। তার আগেই সোমবার জোরদার প্রচার করছে শাসক বিরোধী সহ সমস্ত দলগুলি। এদিন বিকেলে তমলুক বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়ে কৃষ্ণ বেরার সমর্থনে তমলুকের নারায়ণদাঁড়ি এলাকায় সভা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা(Himanta Biswa Sarma)। সোমবার বিকেলে তমলুকের কাকগেছিয়া এলাকায় অস্থায়ী হেলিপ্যাডে নামেন তিনি। তারপরেই সোজা সভাতে পৌঁছান। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূলকে। ৪ মে বাংলার মুক্তি দিন, তারপর বিজেপির সরকার গড়বে। অসমে(Assam) সেঞ্চুরি, বাংলায় ডবল সেঞ্চুরি হবে।

বাংলায় শিক্ষকদের চাকরি দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, এই রাজ্যে শিক্ষকের চাকরি পাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা দিতে হয়। পরে নেতাদের বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধার হয়। তারপর আদালতের নির্দেশে চাকরিও চলে গেল টাকাও চলে গেল। অসমে ২ লক্ষ যুবককে চাকরি দিয়েছি। এক টাকাও লাগেনি।বিজেপি এলে নাকি মাছ মাংস খাওয়া যাবে না। এই প্রসঙ্গ তুলে তিনি বলেন, অসমে মাছ মাংস খাওয়া বন্ধ হয়নি। আমি দিদিকে বলবো হয় উনি আমার বাড়িতে আসুক বা আমি ওনার বাড়িতে যাব।

টেবিলে বসে একসঙ্গে মাছ খাওয়া শুরু করব। আপনার থেকে আমি এক কেজি বেশি খেয়ে নেব। তিনি আরও বলেন, এখানে হুমায়ুন বলছে বাবরি মসজিদ(Babri Mosque) বানানোর কথা। এই কথা অসমে বললে দু ঘন্টার মধ্যে ব্যবস্থা নিয়ে নিতাম।সবশেষে তিনি সবার উদ্দেশ্যে অনুরোধ করে বলেন, এইবার আমরা যদি সরকার না বানাতে পারি তাহলে আর কখনোই বানাতে পারবো না।

যদিও এই বিষয়ে তমলুকের বিজেপি প্রার্থী হরে কৃষ্ণ বেরা বলেন, আমরা আসবোই ক্ষমতায়। অনেক সময় ইতিবাচক চিন্তাভাবনাকে দ্বিগুণ নেতিবাচক চিন্তা ভাবনা দিয়ে প্রতিস্থাপিত করতে হয়। সাধারণ মানুষ যখন পরিবর্তন চাইবে কারোর ক্ষমতা নেই কিছু করার।এদিন হিমন্ত বিশ্ব শর্মা ছাড়াও উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মলয় সিনহা সহ একাধিক বিজেপি নেতৃত্বরা।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

রক্ত দিলে স্বাধীনতা দেব বলেছিলেন স্বামী বিবেকানন্দ, যোগীর মন্তব্য বিতর্ক চরমে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ