পঞ্চদশ অর্থ কমিশনের টাকা খরচের নিরিখে এগিয়ে মমতার বাংলা

গ্রামীণ এলাকা উন্নয়নের ক্ষেত্রে বরাদ্দ পঞ্চদশ অর্থ কমিশনের টাকা খরচের নিরিখে জাতীয় স্তরের থেকে ঢের এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজের ঢাক নিজে পেটাচ্ছে না নবান্ন(Nabanna)। বরঞ্চ, কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকারের রিপোর্টকে তুলে ধরেই জয়ঢাক বাজাচ্ছে নবান্ন। নেপথ্যে গ্রামীণ এলাকা উন্নয়নের(Rural Development) ক্ষেত্রে বরাদ্দ পঞ্চদশ অর্থ কমিশনের টাকা(Spending Fund of 15th Finance Commission) খরচের হিসাব। সেখানেও দেখা যাচ্ছে দেশের বুকে জাতীয় স্তরে গ্রামীণ এলাকা উন্নয়নের ক্ষেত্রে বরাদ্দ পঞ্চদশ অর্থ কমিশনের টাকা যতটা না খরচ হয়েছে, তার থেকে ঢের বেশি খরচ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বাংলায়। কেন্দ্রের তথ্য বলছে, জাতীয় স্তরে গ্রামীণ এলাকা উন্নয়নের ক্ষেত্রে বরাদ্দ পঞ্চদশ অর্থ কমিশনের মোট বরাদ্দের ৭৬.৩৯ শতাংশ টাকা খরচই করে উঠতে পারেনি রাজ্যগুলি। যেখানে জাতীয় স্তরের খরচ হয়েছে মাত্র ২৩.৬১ শতাংশ টাকা সেখানেই বাংলায়(Bengal) ৪৫.৯৪ শতাংশ টাকা খরচ করে প্রকল্পের রূপায়ণ সম্ভব হয়েছে। নয়া দিল্লির তরফে প্রকাশিত রিপোর্টেই প্রকাশ, পঞ্চদশ অর্থ কমিশনের টাকা খরচের নিরিখে ডাবল ইঞ্জিন রাজ্যগুলিকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে রয়েছে মমতার বাংলা।

আরও পড়ুন, আইনজীবীর রহস্য মৃত্যুতে কাঠগড়ায় তারই পরিবার

গেরুয়া শিবির থেকে তো বটেই কেন্দ্রের ক্ষমতাসীন সরকারের তরফেও দীর্ঘদিন ধরে প্রচার করা হচ্ছে, বাংলাকে টাকা দিলে রাজ্য প্রশাসন তা নির্দিষ্ট সময়ে খরচ করতে পারে না! ফলে ইচ্ছা থাকলেও রাজ্যের জন্য অতিরিক্ত বরাদ্দ দিতে পারে না কেন্দ্র। কিন্তু এই দাবি যে একেবারে ভুল তা প্রমাণ করে দিচ্ছে কেন্দ্রেরই পঞ্চদশ অর্থ কমিশনের টাকা খরচ নিয়ে সম্প্রতি প্রকাশিত চাঞ্চল্যকর রিপোর্টে। তাতে পরিষ্কার বলা হচ্ছে যে গ্রামীণ এলাকা উন্নয়নের ক্ষেত্রে বরাদ্দ পঞ্চদশ অর্থ কমিশনের টাকা খরচের নিরিখে একেবারে মুখ থুবড়ে পড়েছে মোদি সরকার। জাতীয় স্তরের তুলনায় এই ক্ষেত্রে অনেকগুণ এগিয়ে বাংলা। এ রাজ্যের ১০০ দিনের কাজ, আবাস প্রকল্প ও সড়ক যোজনার মতো গ্রামোন্নয়ন প্রকল্পের বহু কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র। কিন্তু, পঞ্চদশ অর্থ কমিশনের টাকা আটকানো সম্ভব হয়নি মোদি সরকারের পক্ষে। প্রতি অর্থবর্ষের মতো ২০২৩-২৪-এও দুটি কিস্তিতে বাংলার জন্য ৩,৩৩০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। তার মধ্যে ইতিমধ্যে রাজ্য পঞ্চায়েত দফতর ১,৫৩০ কোটি টাকা অর্থ মূল্যের প্রকল্প রূপায়ণ সম্পূর্ণ করেছে বলেই উঠে এসেছে কেন্দ্রের রিপোর্টে। অথচ জাতীয় স্তরে মোট ৬৫,০৬১ কোটি টাকার মধ্যে খরচ হয়েছে মাত্র ১৫,৩৫৮ কোটি টাকা।    

আরও পড়ুন, মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার তরুণী

কেন্দ্রের রিপোর্ট এই কথাও বলছে দেশের প্রতিটি রাজ্য গ্রামোন্নয়ন প্রকল্পের টাকা পেলেও, বাংলার থেকে অনেক পিছিয়ে রয়েছে উত্তরপ্রদেশ, গুজরাত, অসম, ওড়িশা, ত্রিপুরা, বিহার, মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশের মতো একাধিক ডাবল ইঞ্জিন এবং মোদি সরকারের শরিক রাজ্যগুলি। এখন প্রশ্ন হচ্ছে, জাতীয় স্তরের থেকেও কী ভাবে এগিয়ে থাকলো মমতার বাংলা? এই বিষয়ে নবান্নের আধিকারিকদের দাবি, শুধু টাকা খরচের বিষয়টিই নয়, পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় গৃহীত প্রকল্পগুলিও নির্দিষ্ট সময়ে শেষ করতে মুখ্যমন্ত্রী বার বার জোর দিয়েছেন। রাজ্যের পঞ্চায়েত দফতর একাধিকবার রাজ্যের প্রতিটি জেলার সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসেছে। যে সমস্ত জেলার টাকা পড়ে থাকতে দেখা গিয়েছে, সেই সব জেলাকে সতর্ক করে দেওয়া হয়েছে। চাপ দেওয়া হয়েছে দ্রুত কাজ শেষ করতে। তাতে কাজও হয়েছে। একই সঙ্গে এই প্রকল্প রূপায়নের ক্ষেত্রে যাতে কোনও ভাবেই দুর্নীতি বাসা না বাঁধে তার জন্য নবান্ন থেকে নজরদারি চালানো হয়েছে ওই সব জেলার কাজে। সূত্রের খবর, রাজ্য সরকার ২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম কিস্তির টাকা পেতে ইতিমধ্যেই কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছে। প্রশাসনিক সূত্রের খবর, আগের টাকা খরচ না-হওয়ায়, অনেক রাজ্য এখনও তা করতে পারেনি।

‘২০ জন দলবদলু সাংসদের পদ খারিজ করে দেখাব,’ কাকলি-সুদীপদের চ্যালেঞ্জ কল্যাণের

অভিষেকের দফতরে সাইনবোর্ড খোলার ঘটনায় কালীঘাট তৃণমূলকে আইনি রক্ষাকবচ দিল না আদালত

বিপদ কাটিয়ে নেপাল থেকে কলকাতা ফিরলেন সস্ত্রীক খরাজ মুখোপাধ্যায়

পড়াশোনা করিয়ে কনস্টেবল বানালেন স্বামী, চাকরি পেয়েই প্রেমিকের হাত ধরে পালালেন পুলিশ স্ত্রী

‘গ্রামে রাস্তা সারানো থেকে পুকুর পরিষ্কার, সবটাই করেছি,’ নজরুল মঞ্চে বললেন মুখ্যমন্ত্রী

বেগুনে এবার ইতালিয়ান টুইস্ট! চিজে ভরা এগপ্ল্যান্ট পারমিজিয়ানা বানান ঘরেই

পুজো মণ্ডপ সংলগ্ন এলাকায় আমিষ থাকা চলবে না, উদ্যোক্তাদের হুঁশিয়ারি বিশ্ব হিন্দু পরিষদের

গাল ফুলে ঢোল, পায়ে ব্যান্ডেজ! রাখি পূর্ণিমায় অসুস্থ মিমি, নায়িকার ছবি দেখে উদ্বিগ্ন ভক্তরা

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

অভিষেকের অফিসে সাইনবোর্ড খোলা ইস্যুতে হাইকোর্টে কালীঘাট তৃণমূল, দ্রুত শুনানির আর্জি

‘পরিবেশ পাল্টেছে, জমিদারি চলবে না,’ বিলবোর্ড বিতর্কে অভিষেককে তোপ দিলীপের

ইকো পার্কে কেক কেটে, ঝালমুড়ি খেয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন দিলীপ