দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘তৃণমূল সরকারের পর্যটনে ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোদি’, ডোমজুড় থেকে তুলোধনা অভিষেকের

নিজস্ব প্রতিনিধি, ডোমজুড় : মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পর্যটনে ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোদি (Modi)। ডোমজুড় থেকে তুলোধনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । এদিন আরও একবার মোদি ও শাহকে মাথা ঠাণ্ডা রাখার পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি বলেছেন, শুধু ভোটের সময় নয়, সারাবছর বাংলাতে আসুন তাঁরা।

তাঁর কথায়, সারাবছর বাংলাতে এসে ফুচকা খান, ঝালমুড়ি খান। বাংলার কচুরি, সিঙারা, জিলিপি খান। কারও কোনো সমস্যা নেই। এখানে এসে দেখুন বাংলাটা কত সুন্দর। এদিন সকালে মোদির নৌকাবিহার নিয়ে কটাক্ষ করে এদিন তিনি বললেন, প্রধানমন্ত্রী এসে ঘুরে ঘুরে না দেখালে মানুষ জানতে পারত? মোদি হলেন বাংলার সরকারের পর্যটনে সব থেকে বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এভাবে না ঘুরে দেখালে বাংলার গঙ্গা কত সুন্দর, ঝাড়গ্রামের রাস্তা কত সুন্দর বোঝা যেত? ঝাড়গ্রামে মোদির মুড়ি খাওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেছেন, যে রাস্তায় দাঁড়িয়ে মুড়ি খাচ্ছেনস,সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তৈরি। মুড়ি বিক্রেতা বিহারের বাসিন্দা। সেখানে ডবল ইঞ্জিন সরকার হওয়ার পরেও তাঁকে বাংলাতে আসতে হচ্ছে পেটের দায়ে। নিজেরাই নিজেদের রূপ দেখিয়ে দিচ্ছে।

এদিন আরও একটা অভিযোগ তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি বলেছেন, খুনি-ধর্ষকরা আগে জেলে যেত, এখন বিজেপিতে যায়। চুরি করে ধরা পড়ার ভয়ে বিজেপিতে যায়। তিনি এদিন আরও বলেছেন, যে উন্নয়ন শুরু হয়েছে, সেটা বাড়বে কমবে না। বিজেপিকে এদিন চ্যালেঞ্জ করলেন তিনি। বিজেপির রিপোর্ট কার্ড নিয়ে আসার কথা বলেছেন তিনি। 

 

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

কেন ওসি বিরুদ্ধে কড়া নির্বাচন কমিশন? মুখ খুললেন হিঙ্গলগঞ্জ দুই ফুলের প্রার্থী

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

হিন্দু মহিলাকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন মুসলিম যুবক, সম্প্রীতির নজির বনগাঁয়

‘মা-বোনেরা প্রাণ ভরে দিদিকে ভোট দিয়েছে’, তৃণমূলের জয় নিয়ে আত্মবিশ্বাসী জুন মালিয়া

মারাত্মক গরমেও রোড-শোয়ে ‘দিদি নম্বর ওয়ান’, নবদ্বীপে রচনার জমজমাট প্রচার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ