রাজ্যে টিসিএসে নিয়োগ হয়েছে ৫০ হাজার, টুইটে জানালেন উচ্ছ্বসিত মমতা

তথ্যপ্রযুক্তি সংস্থা টিসিএস (TCS) কলকাতায় প্রায় ৫০ হাজার কর্মী নিয়োগ করেছে। তিনি আরও দাবি করেন, আগামী দিনে সংখ্যাটা আরও বাড়বে

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশের বিধানসভা ভোটে জিতে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ছিলেন এবার তাঁর মূল লক্ষ্য হবে বাংলায় শিল্পায়নে জোয়ার আনা। এবং প্রচুর কর্মসংস্থান তৈরি করা। পরবর্তী সময় বিভিন্ন বক্তৃতায় তিনি একই কথা বলেছিলেন। সেই লক্ষ্যে করোনার কারণে দুবছর বন্ধ থাকার পর আগামী বছরের শুরুতেই অনুষ্ঠিত হবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। কিন্তু তার আগেই এল সুখবর। বুধবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় টুইট করে জানালেন, তথ্যপ্রযুক্তি সংস্থা টিসিএস (TCS) কলকাতায় প্রায় ৫০ হাজার কর্মী নিয়োগ করেছে। তিনি আরও দাবি করেন, আগামী দিনে সংখ্যাটা আরও বাড়বে।

এদিন টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাতে চাইছি যে আইটি সেক্টরে বাংলা এক নতুন উচ্চতায় পৌঁছেছে। তথ্যপ্রযুক্তি সংস্থা টিসিএস কলকাতায় প্রায় ৫০ হাজার কর্মী নিয়োগ করেছে। ২০১১ সালে এই সংখ্যা ছিল মাত্র ১৫ হাজার। এই কর্মসংস্থান আরও বাড়বে’। প্রসঙ্গত, বাংলায় কর্মসংস্থানের জন্য মুখ্যমন্ত্রী নতুন নতুন পরিকল্পনা করছেন প্রথম থেকেই। রীতিমতো আঁটঘাট বেঁধে তিনি জেলায় জেলায় জমি ব্যাঙ্ক তৈরি করেছেন। আবার যেখানে যা পাওয়া যায় সেই মতো শিল্প ক্লাস্টার তৈরি করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি রাজারহাট, নিউটাউন ও সল্টলেক সেক্টর ফাইভে তথ্যপ্রযুক্তি শিল্পের প্রসার করতে উদ্যোগী হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এবার তার সুফলও পেল বাংলার চাকরিপ্রার্থীরা।

কাবেরি নদীর জলবণ্টন ইস্যুতে কর্নাটকে বাতিল বিজয়ের জন নয়গান’-এর শো

‘শুধু আমি নই, আরও এক মন্ত্রী জইশের নিশানায়’, দাবি মুখ্যমন্ত্রীর

টুলুর ‘যকের ধনের’ সন্ধান, পুলিশের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী

মোবাইল নিয়ে হাসপাতালে প্রবেশে নিষেধাজ্ঞা, তোলা যাবে না ছবি, বড় নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

মন্তেশ্বরে বাড়ি, হাওড়ায় গেঞ্জি কারখানার শ্রমিক ছিল বর্ধমানে ধৃত জঙ্গি হামিদ

‘প্রধানমন্ত্রীকে কটূক্তি করলেই ফৌজদারি মামলা হয় না’, রুচিকা ইস্যুতে সরব CJP মুখপাত্র সৌরভ দাস

শুটিংয়ে মাধুরীকে জোর করে চুম্বন বিনোদ খান্নার, বিতর্ক নিয়ে মুখ খুললেন অভিনেতার বন্ধু

দীর্ঘ টানাপোড়েনে ইতি! মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহের বিবাহবিচ্ছেদের আবেদন মঞ্জুর সুপ্রিম কোর্টের

গলছে বরফ, চলতি বছরেই ভারত সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

মুখ্যমন্ত্রীর উপরে হামলার ছক! বর্ধমান থেকে গ্রেফতার জইশ জঙ্গি

শুক্রবারেও ভিজবে বাংলা! কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

২১ জুলাই সমাবেশে আদালতের নির্দেশ কেন মানা হয়নি? কালীঘাট তৃণমূলকে সতর্ক করল হাইকোর্ট

প্রথম দিনেই ৭২.৪৪ কোটি টাকা আয় ‘স্পাইডার-ম্যান ব্র্যান্ড নিউ ডে’র, ভাঙল ‘পাঠান-কান্তারা’র রেকর্ড

হাইকোর্টে ধাক্কা! ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় এবার সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল