আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘‌২৯ তারিখ ডবল সেঞ্চুরি হবে’‌, বসিরহাট থেকে আত্মপ্রত্যয়ী জবাব অভিষেকের

নিজস্ব প্রতিনিধি:‌ আজকের দিন বাদ দিলে দ্বিতীয় দফার ভোট হতে আর তিনদিন বাকি। এই আবহে বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উত্তর গুলাই চন্ডীর মাঠে নির্বাচনী জনসভা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এখান থেকে বিজেপি এবং নির্বাচন কমিশনকে তুলোধনা করলেন তিনি। বসিরহাটে এখন তৃণমূল কংগ্রেসের সাংসদ নেই। কারণ হাজি নূরুল ইসলাম প্রয়াত হয়েছেন। কিন্তু সেখানে এখনও নির্বাচন হয়নি। আর তা নিয়েই সুর সপ্তমে তুললেন অভিষেক।

এদিকে দ্বিতীয় দফার ভোট হবে ১৪২টি আসন। যা হবে আগামী ২৯ এপ্রিল। এই আবহে আজ, শনিবার বসিরহাটের জনসভা থেকে বিজেপি এবং নির্বাচন কমিশনকে গণতান্ত্রিক পথ না মানায় তুলোধনা করেন ডায়মন্ডহারবারের সাংসদ। এখান থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তোপ, ‘‌এখানে আমাদের সাংসদ এখন নেই। কারণ হাজি নূরুল ইসলাম প্রয়াত হয়েছেন। যিনি এখানকার সাংসদ ছিলেন। দু’‌বছর হয়ে গেল। এখনও এখানে নির্বাচন করানো হয়নি। বিজেপি জানে এখানে নির্বাচন হলে বিজেপি ৫ লক্ষ ভোটে হারবে। তাই তাদের কথায় এখনও এখানে ভোট করেনি নির্বাচন কমিশন।’‌

অন্যদিকে পরিসংখ‌্যান বলছে, প্রথম দফার ভোটের ১৫২টি আসনের মধ্যে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল জিতেছিল ৯২টিতে। বিজেপির দখলে ছিল ৫৯টি আসন। বাকি ১৪২টি আসন, যেখানে ভোট হবে সেখানে বিজেপির দখলে ছিল গতবার মাত্র ১৮টি আসন। আজ শনিবার বসিরহাটে দলীয় প্রার্থীদের সমর্থনে দিনের প্রথম জনসভা থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে বার্তা দেন। সভার শুরুতেই তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুর সপ্তমে তুলে বলেন, ‘যাঁরা দুপুর ২টোর সময় বা আড়াইটের সময় সভায় আসে তাঁরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে আসে না। সিদ্ধান্ত নিয়ে আসে পঞ্চাশ হাজার ভোটে তৃণমূল কংগ্রেসকে জেতাবে।’

এছাড়া আজ, শনিবার দ্বিতীয় দফার ভোটে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা কোথায় পৌঁছবে সে কথাও আত্মবিশ্বাস নিয়ে জানিয়ে দেন তৃণমূল সাংসদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মপ্রত্যয়ের সঙ্গে ভিড়ে ঠাসা জনসভা থেকে বলেন, ‘‌তৃণমূল সেঞ্চুরি পার করে গিয়েছে। ২৯ তারিখ ডবল সেঞ্চুরি। কোথায় গিয়ে থামবে আমি নিজেও জানি না। ৪ মে বিজেপি নেতারা পদ্মফুলের বদলে চোখে সরষে ফুল দেখবে। এখানে যিনি প্রার্থী হয়েছেন, তিনি পোস্টারে লিখছেন ডাক্তার। এফিডেভিটে ডাক্তার লেখা নেই। আমি শুনেছি নেপালের কম্পাউন্ডারের ডিগ্রি নিয়ে ভুয়ো প্রচার করে মানুষকে ডাক্তার বলছে। যদি বিজেপি জেতে, তাহলে বসিরহাটের মাটিতে এই ভুয়ো, মিথ্যেবাদী নেতারা অশান্ত করবে। যাঁরা মানুষকে মিথ্যে কথা বলে, তাঁদের ২৯ তারিখ এমনভাবে জবাব দেবেন, যেন ৪ তারিখ ফল বেরোনোর পর বসিরহাট দক্ষিণে বিজেপি পতাকা ধরার লোক না পাওয়া যায়।’‌

Published by:

Share Link:

More Releted News:

কলকাতায় দ্বিতীয় দফায় নির্বাচনে রাস্তায় নামছে ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

‘এবারের ভোট বাংলার মানুষের আত্মসম্মানের লড়াই’, তৃণমূলের হয়ে প্রচারে আভিনেতা পরমব্রত

‘‌সিআরপিএফ অফিসারকে নির্দেশ দিয়েছে ভবানীপুরে ভোট স্লো করতে’‌, শাহকে তোপ মমতার

রবিতে উত্তর কলকাতায় মোদির রোড-শো, মতুয়াদের মন পেতে সভা বনগাঁতেও

যোগী বা ভোগী আসুক বাংলার মানুষ ভোট দেবেন মমতাকেই, নদিয়ায় বিরোধীদের নিশানা জুন মালিয়ার

‘৪ মে মোদিজিকে বর্ধমানের সীতাভোগ খাওয়াবো’, জামালপুরে ঘোষণা শাহের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ