নির্ধারিত সময়েই ‘বন্ড’ তথ্য প্রকাশ, আশ্বাস প্রধান নির্বাচন কমিশনারের

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়াসীমার মধ্যেই নির্বাচনী বন্ড নিয়ে যাবতীয় তথ্য প্রকাশ করা হবে। বুধবার এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার। অর্থা‍ৎ আগামী শুক্রবার ১৩ মার্চ বিকেল পাঁচটাতেই নির্বাচনী বন্ডের পর্দাফাঁস হবে। উল্লেখ্য, গত সোমবারই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ স্টেট ব্যাঙ্কের সময় বৃদ্ধির আর্জি  খারিজ করে মঙ্গলবারের মধ্যে বন্ড তথ্য নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি মোদি জমানায় চালু নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক বলে রায় দিয়েছিল শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চ।  

লোকসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবারই দু’দিনের সফরে শ্রীনগরে পৌঁছেছেন প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, ‘শীর্ষ আদালতের নির্দেশ মেনে মঙ্গলবার বিকেলেই স্টেট ব্যাঙ্কের পক্ষ থেকে নির্বাচনী বন্ড সংক্রান্ত যাবতীয় তথ্য জমা দেওয়া হয়েছে। ওই তথ্য শুক্রবার কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।’ লোকসভা ভোটের নির্ঘন্ট কবে ঘোষণা হবে, তা নিয়ে নির্দিষ্ট করে কিছু জানাতে না পারলেও প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, ‘লোকসভা ভোটের জন্য সার্বিকভাবে প্রস্তুত কমিশন। অবাধে যাতে সাধারণ ভোটাররা গণতন্ত্রের সেরা উ‍ৎসবে সামিল হতে পারেন, তার জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।’

ভোট এলেই সামাজিক যোগাযোগমাধ্যম এবং রাতারাতি গজিয়ে ওঠা ডিজিটাল মিডিয়ায় ফেক নিউজের বন্যা বয়ে যায়। আসন্ন লোকসভা ভোটে ফেক নিউজ রোধে প্রতিটি জেলায় কমিশনের তরফে সোশ্যাল মিডিয়া সেল খোলা হচ্ছে বলেও জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। জম্মু-কাশ্মীরে ভোটের সময়ে অনলাইন লেনদেনের ক্ষেত্রে বিশেষ নজরদারি চালানোর কথাও জানিয়েছেন নির্বাচন কমিশনের শীর্ষ কর্তা।

ভয়াবহ দুর্ঘটনা! প্রাক্তন তৃণমূল বিধায়কের গাড়ির ধাক্কায় মৃত ২, ন্যাজাটে ব্যপক উত্তেজনা

স্ত্রীর অশান্তি থেকে রেহাই পেতে পালাতে গিয়ে ২১ তলা থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

৩২ হাজারি গরু দিনে দুধ দিচ্ছে মাত্র ৩ লিটার, চটে থানায় ছুটলেন মালিক

‘রাণাবলী’তে জয়াম্মার চরিত্র থেকে অনুপ্রাণিত হয়ে অন্ধ্রের ৪০০ পরিবারকে দত্তক নিলেন রশ্মিকা

সাংবাদিক বৈঠকে ট্রাম্পকে ‘স্বামী’ বলে সম্ভাষণ প্রেস সচিবের, খানিকবাদেই ভুল সংশোধন

পুজোর মুখেই গ্রেফতার হচ্ছেন সোহম চক্রবর্তী? আগাম জামিনের আর্জি খারিজ আদালতের

‘গ্রেফতারির ভয়ে মালয়েশিয়ায় লুকিয়ে রয়েছেন’, নানা পটেকরের মৃত্যু নিয়ে সন্দেহ তনুশ্রী দত্তের

ফুল কিনতে গিয়ে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু কাকা ও ভাইঝির, চাঞ্চল্য বর্ধমানে

শ্রাদ্ধের অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ নৌকাডুবি, সলিল সমাধি একই পরিবারের ১৩ শিশুর

হলদিয়ায় দেশের বৃহত্তম ফেনল-অ্যাসিটোন কারখানা, ৬০০০ কোটির প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

যন্তর মন্তরে বিক্ষোভ, আরশোলাদের নেতা আশুতোষ-সৌরভের ৫ দিনের জেল হেফাজত

বিসর্জনের আগেই ঋত তৃণমূলে ভাঙনের সুর, পদ ছাড়লেন সাবিনা ইয়াসমিন

বাংলাদেশ সিরিজের আগে হোপ-আলজারিকে বিশ্রাম, কপাল খুলল তরুণ ব্যাটারের

পাক ক্রিকেটারদের সঙ্গে একই দলে ধাওয়ান! নাম জড়ানোয় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি গব্বরের