এই মুহূর্তে

মুর্শিদাবাদ ও মালদায় ভোটের আগে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, মালদা ও মুর্শিদাবাদ: গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার মুর্শিদাবাদের সাগরপাড়া থানার সাহেবনগর এলাকায় একটি আম বাগানে তল্লাশি চালায় সাগরপাড়া থানার(Sagarpara P.S.) পুলিশ। ওই আম বাগানে তল্লাশি চালিয়ে একটি ব্যাগ থেকে সাতটি সুতলি বোমা উদ্ধার করে পুলিশ।

এক সপ্তাহ না কাটতে ওই এলাকা থেকে আবারো বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য এলাকায়। বোম স্কোয়াড কর্মীদের খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে বোম স্কোয়াড(Bomb Squard) কর্মীরা বোমগুলি নিষ্ক্রিয় করে। কে বা কারা কি কারনে বোমা মজুত করে রেখেছিল তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানা।

অন্যদিকে মালদা জেলার রতুয়া থানার (Ratua P.S.)চাঁদমণি-২গ্রাম পঞ্চায়েতের সালাবাদপুর গ্রামে পাট খেত থেকে তিনটি প্ল্যাসটিকের জার উদ্ধার হয়। পুলিশের সন্দেহ ঐ জারের মধ্যে বোমা থাকতে পারে। খবর দেওয়া হয় বোম স্কোয়ার্ডকে। ঘটনা স্থলে যায় রতুয়া থানার পুলিশ। এদিন ওই জেলার পাট ক্ষেত থেকেও প্রচুর পরিমাণে কৌটো বোমা উদ্ধার হয়েছে।এর পাশাপাশি মালদার রতুয়ার চাঁদমনি বালুপুর এলাকায় প্রচুর পরিমাণ বোমা উদ্ধার হয়। ঘটনাস্থলে যায় রতুয়া থানার পুলিশ।

এদিন গ্রাম থেকে কিছুটা দূরে একটি জমির মধ্যে প্রায় ৪০ টি বোমা পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা। পুলিশ খবর পেলে ঘটনাস্থলে ছুটে যায় সামসি ফাঁড়ির পুলিশ ও bom squad।এরপরই বোমা গুলি নিষ্ক্রিয় করা হয়।ওই এলাকার জেলা পরিষদের জোট প্রার্থী তথা কংগ্রেস নেতা মোহাম্মদ হেসামুদ্দিনের অভিযোগ পঞ্চায়েত নির্বাচনে অশান্তি ছড়ানো ও এলাকায় আতঙ্ক সৃষ্টি করার জন্য এই বোমা গুলি তৈরি করছিল শাসক দল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা।
একই দাবি করলেন বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুরি।
যদিও বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূলের মালদা জেলার সহ-সভাপতি দুলাল সরকার।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মোদির ব্রিগেড সমাবেশে ১ লক্ষ লোকের রান্না, মেনু দেখে মুখ ফেরাচ্ছেন কর্মীরাই

সপ্তাহান্তে স্বস্তি! কলকাতায় রুপোর দামে ৫ হাজার টাকা পতন, সোনার দাম কত?

‘ ময়দানে যেতে ভয় লাগে, আবার যদি মারে’, ভয়াবহ অভিজ্ঞতার পর বলছেন প্যাটিস বিক্রেতা রিয়াজুল

রাজনৈতিক পর্যটক মোদিকে বাংলার মানুষের পাঁচ প্রশ্ন, তুলে ধরল তৃণমূল

মোদির ব্রিগেড সমাবেশের আগে রাজপথে মুণ্ডুহীন প্রধানমন্ত্রী, কাটল কারা? তুঙ্গে আলোড়ন

পারফরম্যান্সের নিরিখে প্রার্থী তালিকা প্রস্তুত তৃণমূলের, ঘোষণা কবে হবে?‌

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score SC East Bengal vs Kerala Blasters FC -
Goals
Waiting...
Live Score -
Match Status
Loading...
Powered by Ei Muhurte