চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নমিনেশন জমা দিয়ে কেষ্টকে ‘রাজনৈতিক গুরু’ বলে শ্রদ্ধা জানালেন কাজল

নিজস্ব প্রতিনিধি: লোকে বলে তিনি অনুব্রত মণ্ডলের (ANUBRATA MONDAL) ‘বিরোধী’। তবে লোকে যাই বলুক বুধবারে মনোনয়নপত্র জমা দিয়ে কেষ্টকে নিজের ‘রাজনৈতিক গুরু’ বলে দাবি করলেন তৃণমূল নেতা কাজল শেখ।

বীরভূমে কোর কমিটি তৈরি করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে ছিলেন কাজল শেখ। জেলা পরিষদের আসনে এবারে তৃণমূলের প্রার্থী তিনি। বুধবার বোলপুর মহকুমা শাসকের দফতরে মনোনয়নপত্র জমা দিয়ে তিনি বলেন, তাঁর রাজনৈতিক গুরু অনুব্রত মণ্ডল। আরও বলেন, কেষ্ট তাঁর অভিভাবক।

তাঁর বক্তব্য, বীরভূম জেলায় যেই কমিটি। তা অনুব্রতের তৈরি। সেই দলেরই অনুগত সৈনিক তিনি। তাঁর দাবি, দলের জন্য জীবন দিতে পারেন তিনি। বিজেপিকে কটাক্ষ করে বলেন, ধর্ম-ভেদাভেদ-টাকার রাজনীতি পরাস্ত হবে। তাঁর দাবি, উন্নয়ন পৌঁছে গিয়েছে ঘরে ঘরে।

এদিন মনোনয়ন জমা দিয়েছেন সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী। তিনি বলেন, বীরভূমে তৃণমূলের ভিত তৈরি করেছেন অনুব্রত। তা ভুললে চলবে না। 

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ