স্পর্শকাতর ৭ জেলায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটের নির্দেশ হাইকোর্টের

কেন্দ্রীয় বাহিনী নিয়ে কলকাতা হাইকোর্টের রায় ঘিরে ধোঁয়াশা দেখা দিয়েছে। আদালত 'নির্দেশ' দিয়েছে না 'ভেবে দেখতে' বলেছে, সেটা নিয়েই প্রশ্ন।

Share:

নিজস্ব প্রতিনিধি: পূর্ব মেদিনীপুর সহ স্পর্শকাতর সাত জেলায় পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ভয়মুক্ত পরিবেশে পঞ্চায়েত ভোট করানোর জন্য কমিশনের চিহ্নিত করা সাত জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। পাশাপাশি সিভিক ভলান্টিয়ারদের ভোটের নিরাপত্তা সংক্রান্ত কাজে ব্যবহার করা যাবে না বলেও জানিয়েছেন বিচারপতিরা।

আরও পড়ুন রাজ্য নির্বাচন কমিশনেই আস্থা রাখল কলকাতা হাইকোর্ট

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী(Adhir Ranjan Chowdhury) তাঁদের দায়ের করা মামলায় কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোট করানোর দাবি জানিয়েছিলেন। এদিন তাঁদের আইনজীবীদের দাবি, আদালত সেই দাবি মেনে নিয়েছে। আদালতের ‘নির্দেশ’ কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট করাতে হবে। রাজ্যের যে ৭টি জেলা স্পর্শকাতর হিসাবে চিহ্নিত হয়েছে সেখানে এদিন থেকেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। বাকি জেলাগুলিতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ না থাকলে সেখানেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। রাজ্য সরকার যে পরিমাণ বাহিনী চাইবে তা পাঠানোর বিষয়ে কেন্দ্র সরকারকে সুনিশ্চিত করতে হবে। কিন্তু মামলাকারীদের এই সব দাবি মানতে নারাজ রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবীরা।

আরও পড়ুন অযোধ্যা তলে ভোটের বাদ্যি বাজে, লড়াই তো পদ্ম আর ঘাসফুলে

তাঁদের দাবি, আদালত জানিয়েছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো যায় কিনা তা ‘ভেবে দেখুক’ কমিশন। নিরাপত্তার কথা ভেবে কমিশনের ‘উচিত হবে কেন্দ্রীয় বাহিনী নামানো’। অর্থাৎ এখানে আদালত কমিশনের হাতেই সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব দিয়েছে যে কেন্দ্রীয় বাহিনী নামানো হবে কী হবে না তা কমিশনই ভেবে দেখুক। এমনকি রাজ্য ও কমিশনের আইনজীবীদের দাবি, আদালত এটাও জানিয়েছে রাজ্য চাইলে তবেই কেন্দ্রীয় বাহিনী আসবে। রাজ্য যে সংখ্যক বাহিনী চাইবে তা কেন্দ্রকে পাঠাতে হবে এবং সেই বাহিনীর খরচ কেন্দ্রকেই বহণ করতে হবে। তবে আদালত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন কোনও নির্দেশ দেয়নি, সবটাই তাঁরা কমিশনের হাতে ছেড়ে দিয়েছেন, ভেবে দেখতে বলেছেন, এটাও আইনজীবীরা জানিয়েছেন। এমনকি তাঁরা এটাও দাবি করেছেন, আদালত নিজেই জানিয়েছে কলকাতা হাইকোর্টের এক্তিয়ার নেই রাজ্য নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ করার। তাই সব কিছুই ভেবে দেখতে বলা হয়েছে। সরাসরি কোনও নির্দেশ দেয়নি হাইকোর্ট।

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

শৈশবে যৌন নির্যাতনের শিকার সোহেল খান, ভয়ানক স্বীকারোক্তি সলমানের ভাইয়ের

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

নৈহাটি স্টেশনে ৪ ঘন্টার ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, দুর্ভোগে পড়বেন যাত্রীরা

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

শুভেন্দুকে ‘দক্ষ প্রশাসক’ আখ্যা দিয়ে মমতার সঙ্গ ছাড়লেন ২১ জুলাইয়ের ‘কলঙ্কিত নায়ক’ মণীশ

৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানতেই নিউজিল্যান্ডে জারি সুনামি সতর্কতা

৪৫ বছর বাদে আটক জিয়াউর রহমান হত্যা মামলায় ফাঁসির সাজা পাওয়া প্রাক্তন সেনা কর্তা

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, মমতার হাত ছেড়ে এবার পদ্ম শিবিরে কোয়েল!

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর

‘জয় জগন্নাথ’ বলে গুপ্তিপাড়ায় রথের রশিতে টান ভক্তদের

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা