২৫০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুতেই হোঁচট শিখর ধাওয়ানদের

১৪ ওভারে মাত্র ৩৬ রান তুলেছে টিম ইন্ডিয়া। তার মধ্যে প্যাভিলিয়নে ফিরেছেন দুই ওপেনার।

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: টি টোয়েন্টি সিরিজ (T20 Series) জয়ের পরে সফরকারী দক্ষিণ আফ্রিকাকে (South Africa) হারিয়ে একদিনের সিরিজ জয়ের স্বপ্নে বিভোর শিখর ধাওয়ান (Shikhar Dhawan)-শুভমন গিলরা (Shubman Gill)। কিন্তু বৃহস্পতিবার লখনউয়ে প্রথম একদিনের ম্যাচে কিছুটা হলেও চাপে পড়েছে ভারতীয় দল। ৪০ ওভারে জয়ের জন্য ২৫০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুতেই হোঁচট খেল ব্লু ব্রিগ্রেড। ১৪ ওভারে মাত্র ৩৬ রান তুলেছে টিম ইন্ডিয়া। তার মধ্যে প্যাভিলিয়নে ফিরেছেন দুই ওপেনার।

এদিন লখনউয়ে প্রথম একদিনের ম্যাচে টসে জিতে প্রোটিয়াদের ব্যাট করতে পাঠান শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। দেখেশুনে খেলতে থাকেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার জানেমান মালান (Janneman Malan)ও কুইন্টন ডি কক (Quinton de Kock)। ১০ ওভারে কোনও উইকেট না হারিয়ে তোলেন ৪১ রান। ১৩ ওভারে বল করতে এসে প্রোটিয়ার ওপেনারদের জুটি ভাঙেন শার্দুল ঠাকুর। ৪২ বলে ২২ রান করে শ্রেয়াস আইয়ারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মালান (Janneman Malan)। শার্দুল ঠাকুরের বলে মাত্র আট রান করে প্যাভিলিয়নের পথ ধরেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা (Temba Bavuma)। খানিকবাদে কোনও রান না করে কুলদীপ যাদবের বলে ক্লিন বোল্ড হয়ে যান আইডেন মার্করাম (Aiden Markram)। ৭১ রানে তিন উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় প্রোটিয়ারা। অভিষেক ম্যাচ খেলতে নামা রবি বিষ্ণোইয়ের বলে প্যাভিলিয়নে ফেরেন কুইন্টন ডি’কক (Quinton de Kock)। সাজঘরে ফেরার আগে ৫২ বলে ৪৮ রান করেন তিনি। এর পরেই দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে হেনরিখ ক্লাসেন (Heinrich Klaasen) এবং ডেভিড মিলার (David Miller)। দুজনের চওড়া ব্যাটের উপরে ভর করে ৪০ ওভারে চার উইকেটের বিনিময়ে ২৪৯ রান তোলে প্রোটিয়ারা। হেনরিখ ক্লাসেন (Heinrich Klaasen) ৭৪ রানে  এবং ডেভিড মিলার (David Miller) ৭৫ রানে অপরাজিত থাকেন।

৪০ ওভারে জয়ের জন্য ২৫০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নামে ভারতীয় দল। যদিও সূচনাটি খুব একটা সুখকর হয়নি। মাত্র তিন রান করে রাবাডার (Kagiso Rabada) বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন শুভমন গিল (Shubman Gill)। খানিকবাদে ব্যক্তিগত চার রানে দক্ষিণ আফ্রিকার পেসার ওয়েন পার্নেলের (Wayne Parnell) বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান ভারত অধিনায়ক শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। দেশের হয়ে প্রথম খেলতে নামে ঋতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad) ও ইশান কিষাণ (Ishan Kishan)  জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার লড়াই চালাচ্ছেন।  

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

এক মুঠো ভাত বেশি চাওয়ায় জুটল চড়! মিড-ডে মিল খেতে গিয়ে আহত পঞ্চম শ্রেণির পড়ুয়া

পণের দাবিতে মারধর চিকিৎসক স্বামীর, বিয়ের দেড় মাসের মধ্যে মৃত্যু তরণীর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

পর্যটকদের জন্য সুখবর, শীঘ্রই খুলতে চলেছে হলং বাংলো!

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন