আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু ৪ জুন, ফাইনাল ৩০ তারিখ

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী বছর টি টোয়েন্টি বিশ্বকাপের ক্রীড়াসূচি এখনও চূড়ান্ত করেনি আইসিসি। তবে ৪ জুন থেকে ওই প্রতিযোগিতা শুরু হতে পারে। ফাইনাল হবে ৩০ দিন। অর্থা‍ৎ ২৮ দিন ধরে চলবে প্রতিযোগিতা। ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের ১০টি স্টেডিয়াম বা ভেন্যুতে বিশ্বকাপ প্রতিযোগিতার আসর বসতে চলেছে বলে জানিয়েছে ক্রিকেট সংক্রান্ত ওয়েবসাইট ক্রিক ইনফো।

আগামী বছর টি টোয়েন্টি বিশ্বকাপ প্রতিযোগিতায় মোট ২০টি দল অংশ নেবে। ইতিমধ্যেই চূড়ান্ত পর্বে পৌঁছে গিয়েছে, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, আমেরিকা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনি। এছাড়া আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব থেকে একটি, আফ্রিকা থেকে দুটি এবং এশিয়া থেকে আরও দুটি দল খেলবে চূড়ান্ত পর্বে। চলতি সপ্তাহেই মার্কিন যুক্তরাষ্ট্রে যে সব স্টেডিয়ামে খেলা হবে সে সব স্টেডিয়ামের পরিকাঠামো পরিদর্শন করেছে আইসিসির প্রতিনিধি দল। বেশ কয়েকটি স্টেডিয়ামের পরিকাঠামোর উন্নতির পরামর্শ দেওয়া হয়েছে।

আগামী বছর টি টোয়েন্টি বিশ্বকাপ প্রতিযোগিতার সংস্করণে অনেকটাই বদল আনতে চলেছে আইসিসি। আগের দুটি বিশ্বকাপে প্রথম রাউন্ডের পর সুপার টুয়েলভের খেলা হয়েছে। কিন্তু ২০২৪ সালের বিশ্বকাপে ২০টি দলকে চারৃই গ্রুপে ভাগ করে প্রথম রাউন্ডের খেলা হবে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স দল ঠাঁই করে নেবে সুপার এইটে। আটটি দলকে ফের দুটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল জায়গা করে নেবে সেমিফাইনালে।

 

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী