স্ট্রলারে নেই ছেলে অকায়! বিরাটের পাশে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে অনুষ্কা শর্মা, কী ঘটেছে?

Share:

নিজস্ব প্রতিনিধি: মেয়ে ভামিকা ও ছেলে অকায়কে একেবারেই প্রকাশ্যে আনেন না বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। তারকা দম্পতি সন্তানদের প্রচারের আলোর বাইরেই রাখেন। ভারতের তারকা ক্রিকেটার ও বলিউডের প্রথম সারির অনিনেত্রী এখন তাঁদের বেশিরভাগ সময়ই কাটান লন্ডনের বাড়িতে। সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে । যা দেখে দুই তারকার অনুগামীদের মধ্যেই শুরু হয়েছে ব্যপক চর্চা। যে ছবি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে লন্ডনের রাস্তায়  ফাঁকা বেবি স্ট্রলার নিয়ে দাঁড়িয়ে রয়েছেন বিরাট। তাঁর পাশে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে রয়েছেন স্ত্রী অনুষ্কা। স্ট্রোলারে ছিল না তাঁদের সন্তান অকায়।  এই ছবিকে ঘিরেই যত চর্চা।  

ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, বেশ ক্যাজুয়াল লুকে ছিলেন বিরাট। সবুজ সোয়েটশার্ট ও জিন্স পরেছিলেন তিনি। অন্যদিকে অনুষ্কার পরনে ছিল লেগিংস, টি-শার্ট, জ্যাকেট এবং ক্যাপ। একটি ছবিতে বিরাটকে এক মহিলার সঙ্গে কথা বলতেও দেখা যায়। সেই সময় তাঁর হাতে ছিল একটি  বেবি স্ট্রলার । সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, সেটি তাঁদের ছেলে অকায়ের। তারকাদের ফ্যান হ্যান্ডেলগুলির পোস্ট অনুযায়ী, বিরাট ও অনুষ্কাকে অকায়ের ডে-নার্সারির বাইরে দেখা গিয়েছিল। তাঁদের ফুটপাথে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সেই সময়ই ক্যামেরাবন্দি হন তাঁরা।  তবে ছবি তোলা নিয়ে অনুষ্কা কিছুটা অস্বস্তবোধ করছিলেন বলে দাবি করা হচ্ছে। অন্যদিকে বিরাটকে তুলনামূলকভাবে স্বাভাবিক ও শান্ত ভাবেই দেখা গিয়েছে।

 

সন্তানদের ব্যক্তিগত পরিসর এবং গোপনীয়তার বিষয়টি নিয়ে তাঁরা আগেও সচেতন থাকার বার্তা দিয়েছেন। তাই সন্তানদের ছবি প্রকাশ্যে না আনার ক্ষেত্রেও যথেষ্ট সতর্ক এই তারকা দম্পতি।

বছরে আয় প্রায় ২৭ কোটি, বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী প্রধানমন্ত্রীকে চেনেন?

‘গত ১০ বছরে যে যেমন খুশি হোটেল-রেস্তরাঁ বানিয়ে নিয়েছে বেআইনিভাবে, আর হবে না’: দিলীপ ঘোষ

মর্মান্তিক! চাষের কাজে গিয়ে জলে তলিয়ে মালদহে ভূতনিতে মৃত্যু যুবকের

বাসন্তী হাইওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনা, গাড়ির চাকায় পিষে মৃত্যু গৃহবধূর

দিল্লির প্রাক্তন মুখ্য সচিবের রহস্যমৃত্যু, নয়ডার ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

যান্ত্রিক ত্রুটি! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

কলকাতা হাইকোর্টের ৪৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন রবীন্দ্র ভি ঘুগে 

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্ট্রলারে নেই ছেলে অকায়! বিরাটের পাশে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে অনুষ্কা শর্মা, কী ঘটেছে?

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে