ভারতীয় শিবিরে বড় ধাক্কা! নামিবিয়ার বিপক্ষে ম্যাচের আগে হাসপাতালে ভর্তি অভিষেক শর্মা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বের সমস্ত বোলারদের কাছে ত্রাস অভিষেক শর্মা। একবার ক্রিজে টিকে গেলে তাঁকে থামানো মুশকিল। বিশ্বকাপের শুরুতেই এবার এল খারাপ খবর। হাসপাতালে ভর্তি ভারতীয় ক্রিকেট টিমে তারকা ব্যাটসম্যান অভিষেক শর্মা। পাকস্থলির সংক্রমণের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সম্ভবত তিনি নামিবিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে খেলতে পারবেন না। 

 বৃহস্পতিবার নামিবিয়ার বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচের আগে ভারতীয় শিবিরে বড় ধাক্কা। জানা গিয়েছে, আমেরিকার বিরুদ্ধে আগের খেলার আগে থেকেই তিনি অসুস্থ ছিলেন এবং খেলার পর থেকে তার অবস্থা আরও খারাপ হয়েছে। জানা গিয়েছে, অভিষেকের জ্বর বেশি ছিল এবং তাৎক্ষণিক উপশমের জন্য তাঁকে ড্রিপ দেওয়া হয়েছিল। বাঁ-হাতি এই ওপেনার অরুণ জেটলি স্টেডিয়ামে দলের অনুশীলন সেশনে যোগ দেননি। বিসিসিআইয়ের একটি সূত্রে খবর, “পেটের সংক্রমণের কারণে অভিষেককে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সমস্যাটি নিশ্চিত করার জন্য কিছু পরীক্ষা করা হচ্ছে। আজ তাকে ছেড়ে দেওয়া হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলা তাঁর জন্য অনিশ্চিত বলে মনে হচ্ছে।”

আরও পড়ুন: প্রচারে শাকিব খানের ভুয়ো ভিডিও ব্যবহার জামায়াতে ইসলামীর, শোরগোল বাংলাদেশে

মঙ্গলবার সহকারী কোচ রায়ান টেন ডোয়েশ্যাট  জানিয়েছেন, "অভির (অভিষেক) পেটে এখনও কিছু সমস্যা রয়েছে। আমরা আশাবাদী যে দুই দিনের মধ্যে সে খেলার জন্য ময়দানে থাকবে।" আমেরিকার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন অভিষেককে গোল্ডেন ডাকে আউট করা হয়েছিল এবং ভারতের বোলিং চলাকালীন তিনি ফিল্ডিং করেননি। সেই ইনিংসে  তাঁর জায়গায় সঞ্জু স্যামসন ফিল্ডিং করেছিলেন। দলের জয়ের পর ম্যাচ পরবর্তী  সময়েও তিনি ময়দানে নামেননি।   

 

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম