KKR- এর নতুন অধিনায়ক ঘোষণা! আইপিএলে শাহরুখের কলকাতাকে নেতৃত্ব দেবেন কে?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন আইপিএলকে সামনে রেখে অধিনায়কের নাম ঘোষণা করল কলকাতা নাইট রাইডার্স। অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে ফ্র্যাঞ্চাইজিটি জানিয়ে দিল, নেতৃত্বের দায়িত্ব আবারও থাকছে অভিজ্ঞ ক্রিকেটার অজিঙ্ক রাহানের হাতেই। নতুন করে পরীক্ষা-নিরীক্ষার পথে না হেঁটে আগের অধিনায়কের উপরই আস্থা রাখল কেকেআর শিবির।

মঙ্গলবার সামাজিক মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করেছে কলকাতা নাইট রাইডার্স। গত মরশুমে দলকে নেতৃত্ব দিয়েছিলেন রাহানে এবং এবারও সেই দায়িত্বেই থাকছেন তিনি। যদিও গতবার আইপিএলে প্রত্যাশামতো পারফরম্যান্স করতে পারেনি ২০২৪ সালের চ্যাম্পিয়ন কেকেআর। সেই ব্যর্থতার পর দলের কোচিং স্টাফেও বড়সড় পরিবর্তন আনা হয়েছে। গত মরশুমের প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে চুক্তি আর বাড়ানো হয়নি। পাশাপাশি দলে রাখা হয়নি সহ-অধিনায়ক বেঙ্কটেশ আইয়ারকেও। বোলিং কোচ ভরত অরুণের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করেছে ফ্র্যাঞ্চাইজি। ফলে অনেকেই মনে করেছিলেন, দলের নেতৃত্বেও হয়তো বড় পরিবর্তন দেখা যেতে পারে। কিন্তু শেষ পর্যন্ত সেই পথে হাঁটেনি কেকেআর কর্তৃপক্ষ। 

বর্তমানে কেকেআর দলে রয়েছে ভারতীয় ক্রিকেটের একাধিক প্রতিভাবান মুখ। আকাশ দীপ, বরুণ চক্রবর্তী ও রিঙ্কু সিংহের মতো ক্রিকেটাররা রয়েছেন স্কোয়াডে। পাশাপাশি বিদেশি তারকাদের তালিকায় রয়েছেন সুনীল নারাইন, ক্যামেরন গ্রিন এবং রভম্যান পাওয়েলের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা। দলের নতুন কোচ অভিষেক নায়ারের পরামর্শেই রাহানেকেই আবার অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে। যদিও বর্তমানে ভারতীয় জাতীয় দলে নিয়মিত সুযোগ পান না রাহানে, তবুও মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে খেলছেন তিনি। গত আইপিএল মরশুমেও ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন এই অভিজ্ঞ ব্যাটার। 

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

ভূমিধসের পাশেই ‘গরবা নাচ’! পর্যটকদের আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর

১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়