কোয়ার্টার ফাইনালে মেসিদের মুখোমুখি ইকুয়েডর, বিদায় মেক্সিকোর

Share:

নিজস্ব প্রতিনিধি : কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের মুখোমুখি আর্জেন্টিনা। সোমবার মেক্সিকোর বিরুদ্ধে ড্র করে গ্রুপে দ্বিতীয় স্থান দখল করে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় ইকুয়েডর। শুক্রবার ভোরে মেসিদের মুখোমুখি হবে দক্ষিণ আমেরিকার এই দেশটি। এদিকে ইকুয়েডরের বিরুদ্ধে ড্র করে কোপা আমেরিকা থেকে বিদায় নিল মেক্সিকো।

কোয়ার্টার ফাইনালে যেতে গেলে এদিন ইকুয়েডরের বিরুদ্ধে জিততে হত মেক্সিকোকে। ম্যাচের বেশিরভাগ সময়ে ইকুয়েডরকে বল দখলে রাখতে দেখা যায়। মেক্সিকোর একের পর এক আক্রমণ আটকে দেয় ইকুয়েডরের ডিফেন্ডাররা। ম্যাচের ৯৮ মিনিটের মাথায় একটি পেনাল্টি পেয়েছিল মেক্সিকো। কিন্তু ডিএআর চেক করে ফাউল দেওয়ার সিদ্ধান্ত বাতিল করে দেন রেফারি। এক মিনিট পর আরও একটি আক্রমণ করে মেক্সিকো। কিন্তু সেই চেষ্টাও ব্যর্থ হয়। গুইলারমো মার্তিনেজের বাঁ পায়ের শট রুখে দেন ইকুয়েডরের ডিফেন্ডার। শেষ পর্যন্ত গোল শূন্য ড্র করে কোপা আমেরিকা থেকে ছিটকে যেতে হল মেক্সিকোকে। অন্যদিকে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ইকুয়েডর।

এখনও পর্যন্ত ইকুয়েডরের বিরুদ্ধে ৩৯টি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। এরমধ্যে ২৪টি ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টাইনরা। ৫টি ম্যাচে হারতে হয়েছে মেসিদের। এই পরিস্থিতিতে ইকুয়েডরের বিরুদ্ধে নামার আগে আর্জেন্টিনা অ্যাডভান্টেজ পজিশনে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

সেনার পোশাকে জঙ্গি হামলা! ২৩ কাশ্মীরি পণ্ডিত খুনের ২৮ বছর পর শুরু তদন্ত

চিকেনের স্বাদে বদল আনতে চান? ডালিম-আখরোট দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই পদ

ব্রা পরে ভাইকে রাখি বাঁধছেন? বিজ্ঞাপনে কৃতির পোশাক নিয়ে নিন্দার ঝড়

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

ইবোলা ভাইরাসের প্রকোপে বিপর্যস্ত কঙ্গো, মৃতের সংখ্যা ২ হাজার ছাড়াল

প্রশিক্ষণের অছিলায় ডেকে শ্লীলতাহানি, পকসো মামলা দায়ের ‘দ্রোণাচার্য’ কোচের বিরুদ্ধে

মাঝ রাতে সার্কিট হাউস ছাড়ার মামলায় মহুয়া’র দ্রুত শুনানির আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

হেরিটেজ স্কুলের পর মিত্র ইন্সস্টিটিউশন! ক্লাস ওয়ানের ছাত্রকে সাপের ছোবল, SSKM-এ ভর্তি

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

আলু-পিঁয়াজ ছাড়ুন! সন্ধ্যার আড্ডা জমান শসার পকোড়া দিয়ে, জানুন রেসিপি

‘কেউ এক বাটি দুধ নিয়ে আসেনি,’ পার্কস্ট্রিট কাণ্ডে বিরোধীদের তোপ অগ্নিমিত্রার

অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ, বিদেশযাত্রার আগে স্বস্তিতে তৃণমূল সাংসদ