৫ উইকেট হারিয়ে চাপে ভারত, একা ‘কুম্ভ’ হয়ে লড়ছেন গিল

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: বাংলাদেশের বিরুদ্ধে একা কুম্ভ হয়ে লড়ছেন শুভমন গিল। ছক্কা হাঁকিয়ে বাংলাদেশের বিরুদ্ধে নিজের ওয়ানডে কেরিয়ারের নবম অর্ধ শতরান পূর্ণ করলেন তরুণ ব্যাটার। ৬১ বলে ৬টি চার ও এক ছক্কার সাহায্যে নিজের অর্ধ শতরান পূর্ণ করেছেন গিল। যদিও টাইগার স্পিনারদের ঘূর্ণিতে খানিকটা চাপে পড়েছে ভারত। ১৩৯ রানে পাঁচ উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়েছে রোহিত শর্মার দল।   

শুক্রবার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে নিয়ম রক্ষার ম্যাচে ২৬৬ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরুতেই বিপাকে পড়ে ভারত। ইনিংসের দ্বিতীয় বলে শূন্য রানে সাজঘরে ফেরেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তানজিম হাসান শাকিবের বলে এনামুল হক বিজয়ের হাতে ক্যাচ তুলে দেন তিনি। সুযোগ পাওয়া তিলক ভার্মা এদিন নিজেকে প্রমাণ করতে পারেননি। ৯ বল খেলে পাঁচ রান করে তানজিমের বলে ফিরে যান। ১৭ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত।

এর পরে জুটি বেঁধে সেই চাপ অনেকটাই কাটান শুভমন গিল ও কে এল রাহুল। দেখেশুনে খেলতে থাকেন দুই ভারতীয় ব্যাটার। নাসুম আমেদ, মুস্তাফিজুর রহমান, মাহেদী হাসানদের সামলে রান মেশিন সচল রাখেন দুজনে। জুটি ভাঙার জন্য আপ্রাণ চেষ্টা চালান টাইগার বোলাররা। শেষ পর্যন্ত ১৮তম ওভারে বল করতে এসে রাহুলকে (১৯) ফিরিয়ে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন মাহেদী হাসান। রাহুল ফেরার পরে ঈশান কিশনের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান গিল। ছক্কা হাঁকিয়ে ৬১ বলে নিজের নবম অর্ধশতরান পূর্ণ করেন। দলের রান ১০০ পার হওয়ার আগেই মেহেদি হাসান মিরাজের বলে লেগ বিফোর উইকেট হয়ে সাজঘরে ফেরেন ঈশান কিশন (৫)। রিভিউ নিয়েছিলেন তিনি। তবে আউটের হাত থেকে রক্ষা পাননি। 

শুভমন-ঈশানের জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

মায়ের জন্য দু’দিন ধরে আকুল অপেক্ষা,পরিবেশ প্রেমীদের তৎপরতায় মিলল সুরক্ষিত ঠিকানা

মাংসের জন্য চুরি ৪০০-র বেশি বিড়াল! কোথায় ঘটল এমন ঘটনা?

কাটমানির টাকা ফেরতের দাবিতে আবাস যোজনার সুপারভাইজারের বাড়ি ঘিরে বিক্ষোভ

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

‘বিচাই চাই’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি AICWA-এর

‘ডিম থেরাপি’তে কড়া নজর আদালতের, ছুড়লেই হতে পারে বড় বিপদ…

ব্যাগের জন্য ৬ টাকা নিতে গিয়ে ১০ হাজার টাকার মাশুল গুনল বাটা

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের