৫০ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে বিপাকে ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে রোহিত শর্মা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শাহিন আফ্রিদি-হারিস রউফদের আগুন ঝরানো বোলিং সামলাতে হিমশিম খাচ্ছেন ভারতীয় ব্যাটাররা। ১০ ওভারের মধ্যেই সাজঘরে ফিরে গিয়েছেন ভারতের টপ অর্ডারের তিন ব্যাটাররা। বৃষ্টির কারণে ফের খেলা বন্ধ হয়ে গিয়েছে। ভারতের রান ১১.২ ওভারে তিন উইকেটে ৫১। ক্রিজে রযেছেন শুভমন গিল ও ঈশান কিষাণ।

ক্যান্ডির পাল্লিকেল্লে স্টেডিয়ামে শনিবার দুপুরে টাসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বৃষ্টির ভয়েই প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। শুরুটা ভালই করেছিলেন দুই ভারতীয় ওপেনার। কিন্তু ৪ ওভার হওয়ার পরেই ঝেঁপে বৃষ্টি আসার কারণে খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন দুই আম্পায়ার। তখন ভারতের রান ছিল বিনা উইকেটে ১৫। বৃষ্টি থামার পরে খেলা হতেই ভারতীয় ব্যাটিংয়ে ছন্দপতন ঘটে।তাড়াহুড়ো করতে গিয়ে শাহিন শাহ আফ্রিদির বল মিস করেন রোহিত শর্মা। বিষাক্ত বল ছিটকে দেয় ভারত অধিনায়কের স্ট্যাম্প। সাজঘরে ফেরার আগে রোহিতের ব্যাট থেকে এসেছে ২২ বলে ১১ রান।

ভারত অধিনায়ক দ্রুত ফিরে যেতেই তিন নম্বরে ব্যাট করতে এসেছিলেন বিরাট কোহলি। তার উপরে বিরাট ভরসা করেছিলেন ভারতীয় সমর্থকরা। কিন্তু তিনিও নিরাশ করেন। মাত্র সাত বলে চার রান করে শাহিন আফ্রিদির বলে সাজঘরে ফেরেন। ৬.৩ ওভারে ২৭ রানে দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে ভারত। শুভমন গিল ও শ্রেয়াস আইয়ার জুটি বেঁধে দলকে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা চালান। কিন্তু ৯ বলে ১৪ রান করে হারিস রউফের বলে ফখর জামানের হাতে ক্যাচ দিয়ে  ফিরে যান। ৫০ রান ওঠার আগে তিন উইকেট হারিয়ে বিপর্যয়ের মুখে পড়েছে টিম ইন্ডিয়া।

সংসারে সুখ-সমৃদ্ধি আনতে চান? লক্ষ্মী পুজোয় অর্পণ করুন এই ৩টি ফুল

দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য মলদ্বারের ক্যানসারের লক্ষণ? এই উপসর্গগুলি দেখা গেলেই সাবধান!

পুজোয় রোদে ঘুরে ফেশিয়াল করা মুখের জেল্লা উধাও? জানুন ত্বক ঝকঝকে করার উপায়

শারদ পূর্ণিমায় রেবতী ও হর্ষণ যোগের সংযোগ, মিলবে মা লক্ষ্মীর কৃপা

সাত ম্যাচ বাদে থামল জয় রথ, অ্যাস্টন ভিলার কাছে ফের হারল ম্যানচেস্টার সিটি

বিয়ের আটমাসের মাথায় ঘর ভাঙছে বিজয়-রশ্মিকার! জোর গুঞ্জন

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

করবা চৌথে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, কোন রাশির জাতকদের সুদিন শুরু?

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১