চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হৃদয় ভাঙলো আতলেতিকোর, ট্রাইব্রেকারে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ

নিজস্ব প্রতিনিধি: সমর্থকদের প্রত্যাশা ছিল দীর্ঘদিনের। এবার সেটাই দেখা গেল সোসিয়েদাদ এর খেলায়। আতলেতিকো মাদ্রিদ ফাইনালে হেরেছে, তাও টাইব্রেকারে। কোচ দিয়েগো সিমিওনেকে বলা হল হারের কষ্ট পাওয়া সমর্থকদের কোনো বার্তা দেবেন কি না। তখনই ওই জবাব আতলেতিকো কোচের।

সেভিয়ার লা কার্তুজায় কাল রাতে কোপা দেল রের ফাইনালে রিয়াল সোসিয়েদাদের কাছে হেরেছে সিমিওনের দল। আন্দের বারেনেক্সিয়ার গোলে পিছিয়ে পড়া আতলেতিকোকে সমতায় ফেরান আদেমোলা লুকমান। প্রথমার্ধেই পেনাল্টি থেকে সোসিয়েদাদের দ্বিতীয় গোলটি করেন অধিনায়ক মিকেল ওইয়ারসাবাল। নির্ধারিত সময়ের সাত মিনিট বাকি থাকতে সমতা টানেন হুলিয়ান আলভারেস। নির্ধারিত নব্বই মিনিট ও অতিরিক্ত আধ ঘণ্টার খেলা ২-২ সমতায় শেষ হলে ম্যাচ টাইব্রেকারে গড়ায়। সেখানে গোলকিপার উনাই মারেনোর দৃঢ়তায় ৪-৩ গোলে জিতে যায় সোসিয়েদাদ। এ নিয়ে চতুর্থবার কোপা দেল রে জিতল দলটি। আতলেতিকো-সোসিয়েদাদের ম্যাচটিতে হয়েছে কোপা দেল রে ফাইনাল ইতিহাসের দ্রুততম গোলের রেকর্ড।

খেলা শুরুর ১৪ সেকেন্ডেই গোল করেন সোসিয়েদাদের ফরোয়ার্ড আন্দের ব্যারেনেশিয়া। তাঁর এই গোলে ভেঙেছে ৭৪ বছরের পুরোনো রেকর্ড। ১৯৫২ সালের কোপা দেল রে ফাইনালে ভ্যালেন্সিয়ার ম্যানুয়েল বাদেনেস গোল করেছিলেন ১৭ সেকেন্ডে। সোসিয়েদাদের সাফল্যে অনন্য এক কীর্তি গড়লেন কোচ পেল্লেগ্রিনি মাতারাজ্জো। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে যুক্তরাষ্ট্রের প্রথম কোচ হিসেবে কোনো বড় টুর্নামেন্টের ফাইনালে শিরোপা জিতলেন তিনি।

১৯০৩ সালে শুরু হওয়া কোপা দেল রে ছাড়া স্পেনের সে সময়ের আর কোনো টুর্নামেন্ট এত দিন ধরে চালু নেই। সেখানেই ৩৪ বছরের অপেক্ষা ঘুচিয়ে ২০১৯-২০ মরসুমে কোপা দেল রেতে নিজেদের তৃতীয় শিরোপা জিতেছিল সোসিয়েদাদ। এবার জিতল চতুর্থবারের মতো। অন্যদিকে, প্রতিযোগিতাটির ১০ বারের শিরোপা জয়ী আতলেতিকো সর্বশেষ জিতেছিল ২০১২-১৩ মরসুমে। মাদ্রিদের দলটির অপেক্ষা আরও বেড়ে গেল।

Published by:

Share Link:

More Releted News:

মদ খেয়ে হয়রানি, নীরজ-সুমিতের নালিশের পর জ্যাভলিন কোচ নাভালকে বরখাস্ত করল PCI

রবিবাসরীয় প্রথম অ্যাওয়ে ম্যাচে বাগানের মুখোমুখি নর্থ ইস্ট লক্ষ্য তিন পয়েন্ট

২০২৭ ওডিআই বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ বাড়ল অজিত আগরকারের, বড় ঘোষণা BCCI-এর

CSK-এর আচরণে ক্ষুব্ধ অশ্বিন! আয়ুষ মাত্রের চোট নিয়ে মুখ খুললেন প্রাক্তন স্পিনার

স্টাবস- অক্ষরের লড়াই, আরসিবিকে হারিয়ে জিতল দিল্লি

KKR-এর সবচেয়ে বড় দুর্বলতা কী? জানিয়ে দিলেন অধিনায়ক রাহানে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ