এই মুহূর্তে

বার্সাকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালের দিকে এক ধাপ এগিয়ে গেল আতলেতিকো

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার গোটা বিশ্বের নজর ছিল বাংলাদেশের নির্বাচনের দিকে। শেখ হাসিনার সরকারের পতনের পর প্রথম নির্বাচনকে ঘিরে উত্তেজনা ছিল চরমে। সেই সঙ্গেই ছিল টি টোয়েন্টি বিশ্বকাপের তিনটি ম্যাচ। ফুটবলে কি হচ্ছে সেই হয় খুব মানুষের নজর ছিল। এই সময়ে নীরবে বিপ্লব ঘটিয়েছে আতলেতিকো। বার্সাকে ৪ গোলে হারিয়েছে তারা। বৃহস্পতিবার রাতে  মেত্রোপলিতানো স্টেডিয়ামে সেমি-ফাইনালের প্রথম লেগে ৪-০ গোলে জিতেছে আতলেতিকো। সেই সঙ্গেই ফাইনালের পথে আরও  এক পা দিয়ে রাখল দিয়েগো সিমেওনের দল।

আতলেতিকোর কাছে ৪–০ গোলে হেরে এখন বেশ বিব্রতকর অবস্থায় পড়েছে বার্সালোনা।  শেষ কবে প্রথমার্ধে চার গোল খেয়েছিল বার্সা তা নিয়েই ফুটবল মহলে শুরু হয়েছে চর্চা।  বার্সার প্রথম আত্মঘাতী গোল হজম করে। এরিক গার্সিয়া  ম্যাচের ৭ মিনিটে আত্মঘাতী গোলে আতলেতিকোকে এগিয়ে দেন । ম্যাচের ১৪ মিনিটে দ্বিতীয় গোলটি করেন আতোয়াঁন গ্রিজমান। ৩৩ মিনিটে পরের গোলটি করেন আদেমোলা লোকমান এবং হুলিয়ান আলভারেজ সর্বশেষ যোগ করা সময়ে গোল করেন ।

আরও পড়ুন:  বরুণ-অক্ষরদের দাপটে নামিবিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেল ভারত

 এই ম্যাচে  চোটের কারণে মার্কাস র‍্যাশফোর্ড, রাফিনিয়াসহ কয়েকজন খেলোয়াড়কে পায়নি বার্সেলোনা। এদিন শুরু থেকে বার্সেলোনাকে চেপে ধরে আতলেতিকো। তৃতীয় মিনিটেই সুবর্ণ সুযোগ পেয়ে যায় তারা। বক্সে ফাঁকায় বল পান জুলিয়ানো সিমেওনে। তবে তার প্রচেষ্টা  ব্যর্থ করে দেন গোলরক্ষক গার্সিয়া। এই হারের   ফলে ১৯৫৩ সালের পর প্রথমবারের মতো কোনো   ম্যাচে প্রথমার্ধে চার গোলে পিছিয়ে থাকল বার্সা। প্রায় ৭৩ বছর আগে লা লিগায় বার্সার বিপক্ষে চার গোলে এগিয়ে থাকা দল  ছিল রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে প্রথমার্ধে ৪–০ গোলে এগিয়ে থাকা রিয়াল শেষ পর্যন্ত  জিতেছিল ৫–০ গোলে। অন্য দিকে, আতলেতিকোর বিপক্ষে বার্সেলোনা সর্বশেষ এমন বিপর্যয়ে পড়ে লা লিগায় ১৯৪৯–৫০ মৌসুমে। ওই ম্যাচে প্রথমার্ধে আতলেতিকো ৪–০ গোলে এগিয়ে ছিল এবং ম্যাচ শেষে স্কোর দাঁড়ায় ৪–১। 

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিশ্বকাপের সেরা হওয়ার দৌড়ে ৬ দেশের ৮ তারকা, আইসিসির তালিকায় ভারতের একমাত্র প্রতিনিধি কে?

মাঠে হার্দিক খেলছেন, গ্যালারিতে ছেলে অগস্ত্যকে আগলে রাখলেন প্রেমিকা মাহিকা

‘পারকিনসনস’ চিকিৎসায় বিশ্বে প্রথম স্টেম সেল থেরাপি অনুমোদন জাপানের

‘ক্রিশ্চিয়ানোর মতো আপনিও দুর্দান্ত’, মেসির প্রশংসা করলেন ট্রাম্প

আইএফএল-এ আজ মুখোমুখি আইজল ও রাজস্থান ইউনাইটেড

জয়ের লক্ষ্য নিয়ে শুক্রে ওড়িশার বিরুদ্ধে নামছে সবুজ মেরুন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score Mohun Bagan Super Giant vs Odisha FC 0 - 0
Goals
Awaiting For Goal
Live Score 0 - 0
Match Status
Loading...
Powered by Ei Muhurte