আমেরিকার বিরুদ্ধে হারের দায় বোলারদের ওপর চাপালেন বাবর

Share:

নিজস্ব প্রতিনিধি : টি ২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে পরাজয়ের পর এর দায় বোলারদের ওপর চাপিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তাঁর মতে, প্রথম দশ ওভারে যেভাবে বল করার প্রয়োজন ছিল বোলাররা তা করেনি।

বৃহস্পতিবার বিশ্বকাপের প্রথম ম্যাচে সুভার ওভারে আমেরিকার কাছে হারতে হয় পাকিস্তানকে। আমেরিকার কাছে এই হারকে তিনি যে ভালোভাবে মেনে নেননি সেকথা বুঝিয়ে দিয়েছেন অধিনায়ক বাবর আজম। সাংবাদিক সম্মেলনে এই জয়ের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে অভিবাদন জানিয়ে বাবর জানান, ‘প্রথম ৬ ওভারে আমি উইকেট নিতে পারিনি। মাঝের ওভারগুলিতে স্পিনাররা উইকেট নিতে না পারলে চাপে পড়তেই হবে। ১০ ওভার পর আমরা ম্যাচে ফিরলেও যেভাবে এই ম্যাচটি শেষ হয়েছে, তাতে কৃতিত্ব মার্কিন যুক্তরাষ্ট্রেরই।‘

একইসঙ্গে সুপার ওভারে পাকিস্তানের বোলাররা যে ভালোভাবে বল করতে পারেননি, সেই কথাও এদিন জানান পাকিস্তান অধিনায়ক। তাঁর মতে, ‘মোহম্মদ আমির অভিজ্ঞ বোলার। ও জানে, কীভাবে বল করতে হয়। ও যেভাবে বোলিং করে, সেই অনুযায়ী ফিল্ডিং সাজিয়েছিলাম। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যানরা যেভাবে খেলেছে তা প্রশংসার যোগ্য। উইকেটকিপারের হাতে বল থাকা সত্বেও ওরা দৌড়েছে রানের জন্য। সুপার ওভারে এটা ওদের কাছে প্লাস পয়েন্ট হয়েছে।‘ উল্লেখ্য, সুপার ওভারে প্রথমে ব্যাট করে ১৮ রান করে মার্কিন যুক্তরাষ্ট্র। জবাবে রান তাড়া করতে নেমে ১৩ রান তুলতে পারে পাকিস্তান।

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

৯,০০০ টাকা সস্তা হল ৫০MP ক্যামেরার Vivo 5G, কোথায় মিলবে এই স্মার্টফোন!

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

বায়োমেট্রিক নয়, এবার শুধু আঙুলের ছাপেই তোলা যাবে রেশন! বড় ঘোষণা খাদ্য দফতরের

দুর্নীতি রুখতে অ্যাকশন মুডে শুভেন্দু, তিন আইপিএসকে পাঠালেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চে

মধ্যপ্রদেশের দাতিয়ায় জয়ী কংগ্রেস, গুজরাতের মঞ্জালপুর ধরে রাখল বিজেপি

পূর্বাভাস মতোই শহরে ঝেঁপে নামল বৃষ্টি, রাত বাড়লে দুর্যোগ বাড়ার আশঙ্কা

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার

বিধায়ক চন্দনাকে ক্ষমা চাইতে হবে! আশাকর্মীর দেহ আটকে বিক্ষোভ বাঁকুড়ায়

আর জি করের ‘অভিশপ্ত’ জায়গা ঘুরে দেখল নতুন সিবিআই টিম, সামনে আসবে কোন তথ্য?