একদিনের ক্রিকেটে সেঞ্চুরিতে আমলা ও কোহলিকে টপকে নয়া নজির বাবরের

ব্যাট হাতে তাঁর ধারাবাহিকতা অনেক আগেই নজর কেড়েছিল ক্রিকেটমহলের।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ব্যাট হাতে তাঁর ধারাবাহিকতা অনেক আগেই নজর কেড়েছিল ক্রিকেটমহলের। পাক অধিনায়ক বাবর আজম চোখ ধাঁধানো পারফরম্যান্সে মুগ্ধ গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা। গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে অনবদ্য শতরান করে নয়া নজির গড়লেন তিনি। সেই সঙ্গে তাঁর মুকুটে যুক্ত হল আরও একটি পালক। প্রাক্তন প্রোটিয়া ওপেনার হাসিম আমলা এবং টিম ইন্ডিয়ার রান মেশিনকে টপকে সবথেকে কম একদিনের ক্রিকেটে ইনিংসে ১৫টি সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন বাবর। 

এই তালিকায় এখন দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ব্যাটসম্যান হাসিম আমলা। তিনি ওয়ান ডে ক্রিকেটে ১৫টি শতরান করতে  নিয়েছিলেন ৮৬টি ইনিংস। আর তারপরই রয়েছে বিরাট কোহলি। ভারতের এই প্রাক্তন অধিনায়কের একদিনের ক্রিকেটের ফরম্যাটে ১৫টি সেঞ্চুরি করতে লেগেছিল ১০৬টি ইনিংস। সুতরাং তিনি বাবরের ধারে-কাছে নেই বললেই চলে। 

অজিদের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ৮৩ বলে ১১৪ রানের দুরন্ত একটি ইনিংস খেলেন বাবর। পাক অধিনায়কের এই শতরান দলকে জয়ের দোর গোড়ায় পৌঁছে দেয়। তিনি আউট হয়ে গেলেও জয় পেতে আর কোনও সমস্যা হয়নি। আর ম্যাচ জিতে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে সমতা ফেরায় পাক দল। 

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা