টাইগারদের থাবায় ক্ষতবিক্ষত বিশ্ব চ্যাম্পিয়ান ইংল্যান্ড

দুই ওভার বাকি থাকতেই জয় তুলে নেয় টাইগাররা।

Share:

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: জস বাটলারদের বিজয়রথ রুখে দিল টাইগাররা। বৃহস্পতিবার ইতিহাস গড়ে প্রথম টি টুয়েন্টি ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ান ইংল্যান্ডকে ছয় উইকেটে হারিয়ে দিল বাংলার বাঘরা। এই প্রথম টি টুয়েন্টি ফরম্যাটে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পেল বাংলাদেশ।

এদিন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠান টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। শুরুটা দুর্দান্ত শুরু করেছিলেন ইংল্যান্ডের দুই ওপেনার ফিল সল্ট আর জস বাটলার। দুজনে প্রথম ১০ ওভারে তোলেন ৮০ রান। দশম ওভারের শেষ বলে সল্টকে (৩৫ বলে ৩৮) ফিরিয়ে জুটি ভাঙেন নাসুম আহমেদ। এরপর সাকিবকে ছক্কা হাঁকাতে গিয়ে লংঅনে ধরা পড়ে ফিরে যান ডেভিড মালান (৪)। ইংল্যান্ড অধিনায়ক বাটলার হাসান মাহমুদকে ছক্কা মেরে ৩২ বলে অর্ধশতরান করেন। ১৭তম ওভারের প্রথম বলে ভয়ঙ্কর বাটলারকে ফেরান হাসান মাহমুদ-ই। ৪২ বলে ৬৭ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেন ইংল্যান্ড অধিনায়ক। এর পরেই সফরকারী দলের রান মেশিন থমকে যায়। ১৭ থেকে ১৯-এই তিন ওভারে মাত্র ১২ রান তোলে টি টুয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ানরা। বেন ডাকেট (২০), সাম কুরান (৬), ক্রিস ওয়াকস (১ রান) দ্রুত ফেরেন। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান তোলে বাটলাররা।

জয়ের জন্য ১৫৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে দারুণ শুরু করে বাংলাদেশ। লিটন দাস ও রনি তালুকদারের উদ্বোধনী জুটিতে ২১ বলে ৩৩ রান ওঠে। আদিল রশিদের গুগলিতে পরাস্ত হয়ে ১৪ বলে ২১ রান করে ফেরেন রনি। খানিকবাদে ফেরেন লিটনও। ১০ বলে ১২ করে আর্চারের বলে মিড অনে ক্রিস ওয়াকসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে। অভিষেক ঘটা তৌহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান নাজমুল হাসান শান্ত। তৃতীয় উইকেটে দুজনে ৩৯ বলে ৬৫ রান তোলেন। হৃদয়কে (১৭ বলে ২৪) ফিরিয়ে জুটি ভাঙেন মঈন আলি। ৩০ বলে ৫১ রানের মারকাটারি ইনিংস খেলে ফিরে যান নাজমুল। টাইগার অধিনায়ক সাকিব আল হাসান আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে ইংল্যান্ড বোলারদের আক্রমণ সামাল দিয়ে দুই ওভার বাকি থাকতেই দলকে জয় এনে দেন। ২৪ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন বাংলাদেশ অধিনায়ক। আফিফ ১৩ বলে ১৫ রানে অপরাজিত থাকেন।  

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির