নেপালকে হারিয়ে সেমিফাইনালের পথে বাংলাদেশ

Share:

নিজস্ব প্রতিনিধি : নেপালকে হারিয়ে অনুর্ধ ১৯ বিশ্বকাপে সেমিফাইনালের পথে এবার বাংলাদেশের যুবরা। সুপার সিক্সে জয় দিয়েই শুরু করল বাংলাদেশ। আগামী ৩ ফেব্রুয়ারি বাংলাদেশের পরের ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে।

এবারের যুব বিশ্বকাপের আসরে সহযোগী দেশ হিসাবে এসেছে নেপাল। টসে জিতে ব্যাটিং নিয়ে আট ওভারে মাত্র ২৯ রান করে তিন উইকেট হারায় নেপালের খেলোয়াড়রা। চতুর্থ উইকেটে অবশ্য কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিল নেপালের অধিনায়ক দেব খানাল ও বিশাল বিক্রমের জুটি। খানালকে ফিরিয়ে জুটি ভাঙেন বাংলাদেশের জিসান আলম। এরপর একদিকে বিক্রম উইকেট ধরে রাখলেও অন্য প্রান্তে নিয়মিত উইকেট পড়তে থাকে। ১৬৯ রানে নেপালের ইনিংস শেষ হয়ে যায়।

এরপর রান তাড়া করতে নেমে ৬৭ রানের ওপেনিং জুটি করেন আশিকুর রহমান ও জিসান। আশিকুর ৩৪ বলে ১৬ রান করে আউট হলেও জিসান ৪৩ বলে ৫৫ রান। এরপর আরিফুল ইসলাম ঝোড়ো ব্যাটিং করা শুরু করেন। ৩৮ বলে ৫৯ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন আরিফুল। শেষ পর্যন্ত ২৫ ওভারের মধ্যে ১৭০ রানের লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলে বাংলাদেশের যুবরা। নেপালের বোলারদের মধ্যে সুভাষ ভাণ্ডারি ছাড়া আর কোনও বোলারই সফল হয়নি। সুভাষ ভাণ্ডারি একাই নেন পাঁচ উইকেট।

 

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

বিক্ষোভকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

প্রতিবাদ জানাতে গিয়ে মুম্বইতে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

‘আপনি প্রতিষ্ঠিত চোর সেটা প্রমাণ করব’, মমতাকে বেনজির আক্রমণ শুভেন্দুর

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

আচমকাই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?

‘আমি সাধ্বী নই, ভক্তরা টাকা দিয়ে যায়’, বিতর্ক নিয়ে মুখ খুললেন সন্ন্যাসিনী রাধে মা

ঋত শিবিরের বিধায়কের সঙ্গে ঝামেলা, কুণালকে সাসপেন্ড করলেন অধ্যক্ষ