বিশ্বকাপে সাকিবদের ব্যর্থতার কারণ খুঁজতে তদন্ত কমিটি গড়ল BCB

Share:

নিজস্ব প্রতিনিধি: ওয়ান ডে বিশ্বকাপ একদমই ভালো কাটেনি বাংলাদেশের। বিশ্বকাপে সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে সাকিব আল হাসানের নেতৃত্বে এক ঝাঁক তরুণ ক্রিকেটারকে নিয়ে ভারত যায় বাংলাদেশ। নয় ম্যাচের মধ্যে সাতটিতেই হেরে দেশে ফিরেছে তারা। সেই ব্যর্থতার কারণ খতিয়ে দেখতে তদন্ত BCB-র।

২০২৩ সালের ৫ অক্টোবর শুরু হওয়া ওয়ান ডে বিশ্বকাপ শেষ হয় ১৯ নভেম্বর। আয়োজক দেশ ছিল ভারত। আয়োজক দেশ হিসেবে চতুর্থ বার ভারতে অনুষ্ঠিত হল বিশ্বকাপ। ফাইনালে মহারণে নেমেছিল, ভারত আর অস্ট্রলিয়া। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অস্ট্রেলিয়ার হাতে ওঠে কাপ এবং ষষ্ঠবার এই শিরোপা অর্জন করে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

বাংলাদেশি ক্রিকেট দল সেমিফাইনালে খেলার আশা নিয়ে গেলেও নিরাশ হয়েই ফিরতে হয়েছে তাদের। কেবল আফগানিস্তান ও শ্রীলঙ্কা ছাড়া কাউকে হারাতে পারেনি সাকিব আল হাসানের এই দল। একের পর ম্যাচ হেরে জলাঞ্জলি দিতে হয় সেমিফাইনালে খেলার স্বপ্ন। নিজেদের ইতিহাসে সবচেয়ে বাজে বিশ্বকাপ মিশন শেষ করে বাংলাদেশ।

এবার এমন ব্যর্থতার কারণ খতিয়ে তিন সদস্যের বিশেষ কমিটি গঠন করেছে বাংলাদেশি ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই কমিটির সদস্য হিসেবে রয়েছেন বিসিবির তিন পরিচালক এনায়েত হোসেন, মাহবুব আনাম ও আকরাম খান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বিষয়টি জানায় বাংলাদেশি ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে বলা হয়, এই কমিটির মূল লক্ষ্য বিশ্বকাপে বাংলাদেশ দলের বাজে পারফরম্যান্সের কারণ খুঁজে বের করা এবং তা ক্রিকেট বোর্ডে পেশ করা।

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়