IPL-2023 ২০৪ রানের টার্গেট হায়দরাবাদকে দিল রাজস্থান

Share:

নিজস্ব সংবাদদাতা :  রবিবার IPL-এর প্রথম ম্যাচে টসে জিতে প্রথমে রাজস্থানকে ব্যাট করতে পাঠান সানরাইজার্স হায়দরাবাদের দলনেতা এডেন মার্করাম। কিন্তু হায়দরবাদ দলের অধিনায়কের এই সিদ্ধান্ত কতটা ঠিক ছিল তা বোঝা যাবে ম্যাচ শেষের পর। আপাতত রাজস্থান রয়্যালসের দুই ওপেনার যেভাবে খেলাটা প্রথম থেকে শুরু করলেন, তাতে বেশ কিছুটা চিন্তার ভাঁজ যে হায়দরাবাদের গোটা দলের ওপর পড়েনি তা হলফ করে বলা যাবে না। রাজস্থান দলের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও জস বাটলার দুজনেই পূর্ণ করলেন নিজেদের অর্ধ্বশতরান। ৩৭টি বলের সাহায্যে ৯টি চারের সাহায্যে ৫৪ রান করেন যশস্বী।

অন্য দিকে, বাটলার ২২টি বল খেলে ৭টি চার ৩টি ছয়ের সাহায্যে একই রান করেন। মূলত তাঁদের দুজনে বেশ কিছুটা মজবুত ভিত তৈরি করে দিয়ে যান রাজস্থানের পক্ষে। বাকিদের মধ্যে দলনেতা সঞ্জু স্যামসন-ও নিজের অর্ধ্বশতরান পূর্ণ করলেন মাত্র ৩০টি বল খেলে। যারমধ্যে ২টি চার ও চারটি ছয় রয়েছে। ব্যক্তিগত ৫৫ রানের মাথায় নটরাজনের বলে সাজঘরে ফেরেন সঞ্জু। যখন দলের তিন অভিজ্ঞ ব্যাটার রান পেলেন তখন একবারেই ব্যর্থ হলেন দেবদূত পাড়িক্কল। তাঁর সংগ্রহ মাত্র ২টি রান। দেবদূতের মতো ব্যর্থের তালিকায় নাম লেখালেন রায়ান প্রয়াগও।

সঞ্জু প্যাভেলিয়নে ফিরতেই সিমরনের সঙ্গী হন অভিজ্ঞ ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। শেষ পর্যন্ত সিমরন ও অশ্বিন দুজনের কাঁধে ভর করেই মূলত ২০০ রানের গণ্ডি পেরিয়ে পাঁচটি উইকেট হারিয়ে ২০৪ রানের টার্গেট হায়দরবাদের সামনে খাড়া করল রাজস্থান রয়্যালস।

হায়দবাদ বোলারদের মধ্যে ভুবনেশ্বর কুমার, ওয়াশিংটন সুন্দর এদিন খালি হাতেই ফিরলেন। ফারুকি ৪ ওভার বল করে ৪১ রান দিয়ে ২ উইকেট পকেটে পোড়েন। নটরাজনও নেন দুটি উইকেট। আর বাকি উইকেটটি নেন উমরান মালিক।

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

কম সময়ে মুখরোচক পদ, বানিয়ে নিন আলুর টক সবজি

হিজাব ছাড়া কনসার্টে গান গাওয়ার শাস্তি, ৭৪ বার চাবুকের ঘা সঙ্গীতশিল্পীকে

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর