কলঙ্কিত বিপিএল, পারিশ্রমিক না পাওয়ায় মাঠেই নামলেন না বিদেশি ক্রিকেটাররা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কথায় বলে, ‘কুঁজোরও চি‍ৎ হয়ে শোওয়ার স্বপ্ন হয়।’ বাংলাদেশের ক্রিকেট কর্তাদের (পড়ুন মোল্লা ইউনূসের পোষ্যভৃত্য) দশাও অনেকটাই তেমন। ঢাকঢোল পিটিয়ে শুরু করেছিলেন চলতি বছরের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আর দলের ফ্র্যাঞ্চাইজি দেওয়া হয়েছিল কার্যত নামসর্বস্ব কপর্দকহীনদের। আর ফলে যা হওয়ার তাই ঘটছে। বিদেশি ক্রিকেটারদের টাকা দিয়ে দলে ভিড়িয়েও ঠিকমতো পারিশ্রমিক মেটাতে পারছে না রাজশাহী দলের কর্ণধাররা। শুধু তাই নয়, বিদেশিদের সঙ্গে বৈষম্যমূলক আচরণও করছেন। আর সেই কারণেই রবিবার (২৬ জানুয়ারি) বিপিএলে রংপুর রাইডার্সের বিরুদ্ধে মাঠে নামেননি বিদেশি খেলোয়াড়রা। ফলে মুখরক্ষায় তড়িঘড়ি প্রতিযোগিতার নিয়ম বদলে রাজশাহীকে দেশি খেলোয়াড়দের নিয়ে মাঠে নামার অনুমতি দিয়েছেন জামায়াত ইসলামীর শীর্ষ নেতা তথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আমেদ।

নিয়মানুযায়ী, বিপিএলের প্রতিটি ম্যাচে প্রতিটি দলকে কমপক্ষে দু’জন বিদেশি খেলোয়াড়কে খেলাতে হবে। কিন্তু ন্যায্য পারিশ্রমিক না পাওয়ায় রাজশাহী দলে থাকা বিদেশি ক্রিকেটাররা না খেলার সিদ্ধান্ত নেন। দলের সঙ্গে মাঠেও আসেননি। বিদেশি ক্রিকেটাররা না আসায় বিপিএল গভর্নিং কাউন্সিলের টেকনিক্যাল কমিটির কাছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ শুধু স্থানীয় ক্রিকেটারদের নিয়ে ম্যাচ খেলার অনুমতি চায়। মুখরক্ষায় সেই অনুমতি দেওয়া হয়।

সবচেয়ে লজ্জার বিষয় হল, বিদেশি ক্রিকেটাররা পারিশ্রমিক না পেলেও বাংলাদেশি ক্রিকেটাররা টাকা পেয়েছেন। পারিশ্রমিকের টাকা পাওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন রাজশাহীর ব্যাটার এনামুল হক বিজয়। পোস্টের ক্যাপশনে বিজয় রাজশাহীর আঞ্চলিক ভাষায় লিখেছেন, ‘অল ইজ ওয়েল, লে ঘিরে লে।’ পারিশ্রমিক না পেয়ে রাজশাহীর বিদেশি ক্রিকেটারদের ধর্মঘট প্রসঙ্গে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু সংবাদমাধ্যমকে বলেন, ‘দুঃখজনক তো অবশ্যই। এটা অনাকাঙ্ক্ষিত। বোর্ড মিটিংয়েও এই বিষয়টি আলোচনায় এসেছে।’

ফেসবুকের প্রেম পেল পূর্ণতা, চার হাত এক হল নদিয়ার বিশেষ চাহিদা সম্পন্ন যুগলের

ঘোড়ার গাড়ি থেকে পড়ে যাচ্ছিলেন মা, নিজের প্রাণের বিনিময়ে গর্ভধারণীকে বাঁচাল কিশোর

প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল, প্রথম দশে রয়েছেন কারা?

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

রেড রোডেই যোগ দিবসের অনুষ্ঠান, নাগরিকদের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করতে নির্দেশ হাইকোর্টের

হুগলি নদীর উপর জোড়া টর্নেডো, মুহূর্তেই সব তছনছ

উদয়নকে লক্ষ্য করে ডিম-জুতো! উত্তপ্ত দিনহাটা মহকুমা আদালত চত্বর

ফের ‘পরিণীতা’কে বোল্ড আউট করে TRP-র শীর্ষে ‘জোয়ার ভাঁটা’, বাকিরা কে কোথায়?

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

ফলতাকাণ্ডে নয়া মোড়, জাহাঙ্গির-পত্নীর বিরুদ্ধে অস্ত্র-বিস্ফোরক আইনে মামলা দায়ের

‘প্লিজ আমার মা’কে তোলো’, হাতজোড় করে রাস্তায় বসে করুন আর্তি ৬ বছরের শিশুকন্যার

বর্ষার আমেজে পুষ্টির ছোঁয়া, বাড়িতেই বানিয়ে নিন স্পেশাল চিকেন স্ট্যু