করোনার থাবা ক্রিকেটেও, আক্রান্ত হলেন কে?

Share:

নিজস্ব প্রতিনিধি : বিশ্বে করোনা সংক্রমণের হার উর্ধমুখী। এবার করোনা থাবা বসালো ক্রিকেটেও। করোনা আক্রান্ত হলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার মিচেল স্যান্টনার। ফলে আজ শুক্রবার পাকিস্তানের বিরুদ্ধে টি ২০ ম্যাচে অংশ নিতে পারলেন না তিনি।

এদিন অকল্যান্ডের ইডেন পার্কে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টি ২০ ম্যাচ খেলতে নামছে নিউজিল্যান্ড। কিন্তু তার আগেই কিউয়ি শিবিরে আসে দুঃসংবাদ। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, করোনায় আক্রান্ত হয়েছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার মিচেল স্যান্টনার। করোনা পজিটিভ ধরা পড়ার পর হোটেলেই আইসোলেশনে আছেন তিনি। দলের সঙ্গে মাঠে যাননি। তবে আগামী কয়েকদিন স্যান্টনারকে পর্যবেক্ষণে রাখা হবে। আগামী রবিবার হ্যামিলটনে দ্বিতীয় টি ২০ ম্যাচ হবে। সেই ম্যাচে যোগ দিতে একাই যাবেন স্যান্টনার।

অলরাউন্ডার স্যান্টনার টি ২০ ফরম্যাটে নিউজিল্যান্ড দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ। টি ২০ ফরম্যাটে স্যান্টনার খুব ভালো ফর্মেই রয়েছেন। অভিজ্ঞ এই টি ২০ খেলোয়াড় ৯১টি ইনিংসে ১০৫টি উইকেট পেয়েছেন। ফলে স্যাটন্টারের না থাকা নিউজিল্যান্ডের ব্যাটিং ও বোলিং লাইন আপে প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

এর আগে ২০২১ সালে করোনা আক্রান্ত হয়ে ইংল্যান্ডের পুরো দলকেই আইসোলেশনে চলে যেতে হয়েছিল। তবে সম্প্রতি ক্রিকেটারদের করোনা আক্রান্ত হওয়ার খবর খুব একটা বেশি পাওয়া যাচ্ছিল। তবে গত এক মাস ধরে যেভাবে সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, তার থেকে রেহাই পেল না ক্রিকেটও। উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, গত বছর ডিসেম্বর মাসে গোটা বিশ্বে দশ হাজারেরও বেশি মানুষ মারা গিয়েছিলেন। আক্রান্ত হয়েছেন কয়েক হাজার মানুষ।

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম