ফের বিপিএল টিকিট কাণ্ডে অগ্নিগর্ভ মিরপুর, কাউন্টারে আগুন ধরিয়ে দিল ক্ষুব্ধ দর্শকরা

Share:

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশের মিরপুরে স্টেডিয়াম সংলগ্ন সুইপিংপুল কমপ্লেক্সের টিকিট কাউন্টারে অগ্নিসংযোগ। ভাঙচুর করল বিক্ষুদ্ধ দর্শকরা। গেট ভেঙে হু হু করে ঢুকে পড়ল বিক্ষোভকারীরা। ঘটনাস্থলে পৌছোল দমকলকর্মীরা। ফের স্টেডিয়ামে অনুপ্রবেশের মতো ঘটনা ঘটল।

বৃহস্পতিবার(২ জানুয়ারি) সকাল থেকেই টিকিটের জন্য আগে থেকে নির্ধারিত মিরপুর সুইমিং কমপ্লেক্সের পাশের বুথে অপেক্ষা করছিল দর্শকরা। অনলাইনের পাশাপাশি সেই বুথেও টিকিট কাটার ব্যবস্থা করেছিল বিসিবি। তবে বেলা সাড়ে ১১টা নাগাদ বিশৃঙ্খলা দেখা দেয়। রেগে গিয়ে জনতা বাঁশের বেড়ায় ধাক্কা দিতে থাকে।সুইমিং কমপ্লেক্সের গ্লাসও ভাঙচুর করেন দর্শকেরা। কিছুক্ষণ পর পুলিশ এসে বিক্ষুব্ধ দর্শকদের সরিয়ে দেন। পরিস্থিতি শান্ত করতে পুলিশকে লাঠিচার্জও করতে হয়েছে।

নতুন বছরের প্রথম দিন বিপিএলে কোনো ম্যাচ ছিল না। এক দিন বিরতির পর ফের বিপিএলের খেলা মাঠে গড়িয়েছে। তাতেই নতুন করে টিকিটের দুষ্প্রাপ্যতার ইস্যু ফের সামনে। বিক্ষোভকারীরা গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বুথে ভাঙচুর চালায়। এক পর্যায়ে বিক্ষুব্ধ দর্শকরা সেখানে আগুন ধরিয়ে দেয়। তবে দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এরপর জায়গাটি আইন শৃঙ্খলা বাহিনী নিজেদের নিয়ন্ত্রণে নেন। আপাতত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, এর আগে উদ্বোধনী দিনেও মিরপুরে স্টেডিয়ামের গেটে ভাঙচুর চালিয়েছিল বিক্ষুব্ধ দর্শকরা। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিল। সেই ঘটনার পুনরাবৃত্তি আবারো ঘটেছে। ফের টিকিট কাণ্ডে অগ্নিগর্ভ মিরপুরের হোম অব ক্রিকেট।

অন্নপূর্ণার যোজনার আসল ‘বঞ্চিত’ কারা? টাকা না পেয়ে পুরসভায় বিক্ষোভ মহিলাদের

‘মহিলাদের টাকা দিতেই চাই, একটু সময় দিন’, ‘অন্নপূর্ণা’দের কাছে আর্জি অগ্নিমিত্রার

হাসপাতালে ভর্তি ভাস্কর বন্দ্যোপাধ্যায়! হয়েছে অস্ত্রোপচার, হঠাৎ কি হল অভিনেতার?

একদিনে ১৮ উইকেট! স্টার্কের পর তাণ্ডব শরিফুলের, অজি ইনিংসে নামল ধস

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা নয়, কাপ জেতানোই আমার লক্ষ্য, সাফ জানালেন গম্ভীর

বন্ধুই কি ঘাতক! নিউটাউনে যুবকের রহস্য মৃত্যুর ঘটনায় আটক ৪

বাংলাদেশকে করিডর করে পাকিস্তানে টাকা পাঠাত প্রদীপ্ত! পাক চর গ্রেফতারি চাঞ্চল্যকর তথ্য

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

পাসপোর্ট রেডি তো? মাত্র ৮ মিনিটে চলে যান চিন থেকে রাশিয়া

গোলের ইতিহাস গড়লেন রোনাল্ডো, আল-রিয়াধকে ৪-০ গোলে উড়িয়ে শীর্ষে আল নাসর

৯টার পরিবর্তে সকাল ৭টায় আউটডোর খোলার নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

এনসিপিআই-তে ফাটল স্পষ্ট, আলাদা দল গড়লেন কাকলি!