তাণ্ডব রোহিতের, আফগানদের গুঁড়িয়ে দিল টিম ইন্ডিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অধিনায়ক রোহিত শর্মার ব্যাটিং তাণ্ডবে ভর করে ১৫ ওভার বাকি থাকতেই আফগানিস্তানের বিরুদ্ধে ৮ উইকেটে জয় তুলে নিল ভারত। টানা দুই ম্যাচে জয়ের ফলে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয়স্থানে উঠে এল টিম ইন্ডিয়া। আগামী শনিবার পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগে আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে জয়লাভ রোহিত শর্মা-বিরাট কোহলিদের বাড়তি আমবিশ্বাস জোগাবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

বুধবার টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগানিস্তান অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭২ রান তোলে আফগানরা। সৌজন্যে হাশমাতুল্লাহ শাহিদি ও আজমতউল্লাহ ওমরজাই। জয়ের জন্য ২৭৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই তাণ্ডব শুরু করে দেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তাঁর তাণ্ডবে মাত্র ৬.১ ওভারেই ৫০ রানের গণ্ডি পেরিয়ে যায় দল। সাতটি চার ও দুটি ছক্কার সাহায্যে মাত্র ৩০ বলেই একদিনের ক্রিকেটে নিজের ৫৩ তম অর্ধ শতরান পূর্ণ করেন রোহিত।

আর সেই অর্ধ শতরান পূর্ণের পরে বেপরোয়া মনোভাব ত্যাগ করেননি তিনি। নাভিন উল হক-ফজলহক ফারুখি-মুজিব উর রহমানদের উপরে স্টিম রোলার চালান। ৭১ বলেই দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন ভারত অধিনায়ক। উল্টো প্রান্তে দাঁড়ানো ভারতের তরুণ ব্যাটার ঈশান কিশন শুধু মন্ত্রমুগ্ধের মতো দেখে যান অধিনায়কের তাণ্ডব। শেষ পর্যন্ত ৬৩ বলে কাঙ্খিত শতরান পেয়ে যান রোহিত। আর বিশ্বকাপের আসরে সর্বাধিক শতরান করার নজির গড়ার ক্ষেত্রে তিনি খেলেছেন মাত্র ৬৩টি বল। ১২ টি চার ও চারটি ছক্কা হাঁকান। রোহিতের শতরানের পরে হাত খুলে খেলতে থাকেন ঈশানও। প্রথম ম্যাচে ব্যর্থ হওয়ার পরে এদিন সামান্যর জন্য অর্ধ শতরান হাতছাড়া করেন তিনি। ৪৭ বলে ৪৭ রান করে সাজঘরে ফেরেন ঈশান। ১৫৬ রানের মাথায় প্রথম উইকেট হারায় ভারত।

এর পরে বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান রোহিত। এক সময়ে মনে হচ্ছিল দেড়শো রানের গণ্ডি টপকাবেন ভারত অধিনায়ক। শেষ পর্যন্ত ১৩১ রানে রশিদ খানের বলে সাজঘরে ফেরেন তিনি। ততক্ষণে দুশোর ঘন্ডি পেরিয়ে গিয়েছে ভারত। এর পরে ঘরের মাঠে বিরাট কোহলি ৫৬ বলে ৫৫ রানের ইনিংস খেলে দলকে জয় এনে দেন।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ