রাজনীতির পর এবার খেলার ময়দানে পা রাখলেন অভিনেত্রী জুন মালিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী জুন মালিয়া (Jun Maliya)। বড় পর্দায় তাঁর অভিনয় প্রশংসিত হওয়ার পাশপাশি ছোটো পর্দাতেও চুটিয়ে কাজ করে চলেছেন অভিনেত্রী। সম্প্রতি তাঁকে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গাঁটছড়া’তে খড়ির শাশুড়ির ভুমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে। অভিনয়ের (acting) পাশপাশি রাজনীতির (Politics) ময়দানেও দেখা গিয়েছে অভিনেত্রীকে। গত বিধানসভা নির্বাচনে ভোটে দাঁড়িয়ে মেদিনীপুরের বিধায়ক নির্বাচিত হয়েছেন অভিনেত্রী। এবার তাঁকে খেলার ময়দানেও দেখা যেতে চলেছে। সিএবির (CAB) বার্ষিক সাধারন সভায় মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিত্ব করলেন বিধায়ক অভিনেত্রী জুন মালিয়া।

সোমবার ছিল সিএবির ৯১তম বার্ষিক সাধারন সভা। এই সভায় সিএবির নব নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহন করেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। বৈঠকে বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly) উপস্থিত ছিলেন। আগামী বছর ভারতে অনুষ্ঠিত হতে চলেছে ৫০ ওভারের বিশ্বকাপ। নতুন কমিটির দায়িত্বভার গ্রহনের পাশপাশি বিশ্বকাপ উপলক্ষ্যে ইডেনের ক্লাব হাউসের সংস্কার থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসের ফ্লাডলাইট বসানো সহ একাধিক বিষয়ে আলোচনা হয় সভায়। এই সভাতেই মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিত্ব করেন জুন মালিয়া।

ক্রিকেট প্রশাসনে যোগ দেওয়া এবং সিএবির বার্ষিক সভায় অংশ নেওয়ার অভিজ্ঞতা প্রসঙ্গে একটি বেসরকারি সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানিয়েছেন “পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের প্রতিনিধি হিসাবে আমি সিএবি-র সভায় মনোনীত হয়েছি। ক্রিকেট প্রশাসন আমার কাছে একেবারেই নতুন নয়। আমি কলকাতার মেয়ে। তাই এখানকার ক্রিকেটে যা হচ্ছে সেটা ভালই খবর রাখি। দাদা অর্থাৎ সৌরভ, স্নেহাশিস এবং বাকি ক্লাবের কর্মকর্তাদের অনেককেই চিনি। আজ বাকিদের সঙ্গেও আলাপ হল”।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের