বাবর আজমরা ভিসা না পাওয়ায় আইসিসিকে নালিশ পিসিবির

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার জন্য সোমবারও ভিসা পাননি বাবর আজমরা। আর পাকিস্তান দলকে ভিসা দেওয়া নিয়ে ভারতীয় দূতাবাসের ‘নোংরামি’র বিরুদ্ধে আইসিসি’কে চিঠি পাঠিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, তেমন হলে পাকিস্তান বিশ্বকাপের আসর থেকে সরে দাঁড়াবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে। যদিও বাবর আজমদের ভিসা দিতে টালবাহানা করা নিয়ে ইসলামাবাদে অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি। কিন্তু বাবর আজমদের ভিসা ইস্যু নিয়ে নয়াদিল্লির সঙ্গে ইসলামাবাদের সম্পর্কের ফাটল আরও চওড়া হবে বলেই মনে করছেন কূটনীতিবিদরা।

বিশ্বকাপ খেলতে আগামী বুধবার দুবাই হয়ে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল পাকিস্তান দলের। হায়দরাবাদে গিয়ে বিশ্রাম নেওয়ার পরে ২৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ড এবং ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাবরদের। কিন্তু পাকিস্তান দলকে ভিসা দেওয়া নিয়ে ভারতীয দূতাবাসের টালবাহানায় সব পরিকল্পনা ভেস্তে যেতে বসেছে। সাতদিন আগেই ভিসার জন্য ভারতীয় দূতাবাসে যাবতীয় নথিপত্র জমা দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু সোমবার বিকেল পর্যন্ত ভিসা বরাদ্দ হয়নি।

বিশ্বকাপ খেলতে পাকিস্তানকে নিয়ে মোট ৯টি দলের ভারতে যাওয়ার কথা। তার মধ্যে অস্ট্রেলিয়া আগেই পৌঁছে গিয়েছে। নেদারল্যান্ডসও পৌঁছে যাচ্ছে। সব বিদেশি দলকে আগেভাগে ভিসা দেওয়া হলেও পাকিস্তান দলের ভিসা মঞ্জুর করা হয়নি। বিষয়টি  নিয়ে যথেষ্ট বিরক্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা। আইসিসিকে চিঠি পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তাঁরা। ভারতীয় দূতাবাস সূত্রে জানা গিয়েছে, নয়াদিল্লি থেকে ভিসা মঞ্জুর করার বিষয়ে সবুজ সঙ্কেত এসে না পৌঁছনোয় বাবর আজমদের ভিসা ইস্যু করা হয়নি।  

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

রবি রাতে বিশ্বকাপ অভিযান শুরু জার্মানির, ইতিহাস গড়তে চায় কুরাসাও

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের

বড়ঞাতে যাত্রীবাহী বাসে টাকা লুট করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ৪ মহিলা পকেটমার

ভক্ত ভেবে আমিরের ছেলেকে সলমানের ধারে-কাছে ঘেঁষতে দিল না নিরাপত্তারক্ষীরা, তারপর..

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে দ্বিতীয়বার সভা করবেন শুভেন্দু,রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের সূচনা হবে

পতির দেখানো পথেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে সুদীপ ঘরণী নয়না

বিজয়-রশ্মিকার বড় উদ্যোগ, ১৮০ গরিব পড়ুয়ার পড়াশোনা চালাতে বৃত্তি দিচ্ছেন