ব্যাটিং বিপর্যয় সামলে দক্ষিণ আফ্রিকাকে ১৭৭ রানের লক্ষ্য দিল ওয়েস্ট ইন্ডিজ

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ডের ঝোড়ো ব্যাটিংয়ের দৌলতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লড়াকু রানের ইনিংস গড়ল ওয়েস্ট ইন্ডিজ। এক সময়ে ৮৩ রানে সাত উইকেট খুঁইয়ে ধুঁকতে থাকা ক্যারিবীয়রা শেষ পর্যন্ত আট উইকেট হারিয়ে ১৭৬ রান তুলেছে। ৩৭ বলে ৫২ রানে অপরাজিত থেকেছেন রোমারিও শেফার্ড।

টস জিতে এদিন ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক আইডেন মার্করাম। শুরুতেই বিধ্বংসী মেজাজে খেলতে শুরু করেন দুই প্রোটিয়া ওপেনার ব্র্যান্ডন কিং ও শাই হোপ। ২ ওভারেই ২৯ রান তুলে নেন দুজনে। তৃতীয় ওভারে বল করতে এসে ক্যারিবীয় শিবিরে জোড়া ধাক্কা দেন কাগিসো রাবাডা। দ্বিতীয় বলে ফেরান হোপকে (১৬)। পঞ্চম বলে ফেরান শিমরান হেইটমারকে (২)। পরের ওভারে ফের জোড়া ধাক্কা দেন লুঙ্গি এনগিডি। প্রথমে ফেরান ব্র্যান্ডন কিংকে (২১)। শেষ বলে ফেরান রোস্টন চেজকে। মাত্র ১৪ রানে চার উইকেট হারিয়ে ক্যারিবীয় শিবিরে থরহরিকম্প শুরু হয়।

পাওয়ার প্লে শেষ হওয়ার পরেই সাজঘরের পথ ধরেন শেরফানে রাদারফোর্ড (১২)। দলের বিপদের দিনে রোভম্যান পাওয়েল (৯) ও ম্যাথু ফোর্ড (১১) ব্যাট হাতে রুখে দাঁড়াতে ব্যর্থ হন। ৮৩ রানে সাত উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ ১০০ রানের গণ্ডি পার করতে পারবে কিনা, তা নিয়ে জোর চর্চা শুরু হয়।

ঠিক তখনই ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তোলেন জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ড। দুজনে প্রোটিয়া বোলারদের পাল্টা আক্রমণের পথে হাঁটেন। দলকে প্রথমে ১০০ ও পরে দেড়শো রানের গণ্ডি পার করিয়ে দেন। শেষ ওভারেই নিজের অর্ধশতরান তুলে নেন শেফার্ড। পঞ্চম বলে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে যান জেসন হোল্ডার (৪৯)। অর্ধশতরানের দোরগোড়া থেকে ফিরতে হয় তাঁকে। দক্ষিণ আফ্রিকার হয়ে লুঙ্গি এনগিডি ২২ রানে তিনটি এবং কাগিসো রাবাডা ২২ রানে দুই উইকেট নেন।

‘শ্মশানে যাওয়ার জন্যে প্রস্তুত থাকো’, অপরাধ দমনে কড়া হুঁশিয়ারি বিহারের মুখ্যমন্ত্রীর

নিজের পঞ্চায়েতের সামনেই কান ধরে ক্ষমা চাওয়ানো হল উপপ্রধানকে,মাথায় ফাটানো হল ডিম

‘ডিজে বাজবে’ মামলায় সাড়ে ছয় ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক

অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে লুক আউট সার্কুলার সিআইডি’র

অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে ঝমেলা, সময়মতো চিকিৎসা না পেয়ে যুবকের মৃত্যু, চাঞ্চল্য বনগাঁয়

রক্তে ভেসে যাওয়া মেঝেতে পড়ে মধুচন্দ্রিমায় যাওয়া তথ্য-প্রযুক্তি কর্মীর নগ্ন দেহ, ভয়ঙ্কর ঘটনা…

ফুলিয়ার ত্রাস নীলরতন ঘোষ গ্রেফতার, উদ্ধার ধারাল অস্ত্র

‘বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন ৪২ শিল্পপতি’, দাবি শিল্পমন্ত্রী তাপসের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের মুক্তির দাবি জানাতে গিয়ে আধা সেনার তাড়া, পুকুরে ঝাঁপিয়ে রক্ষা বিক্ষোভকারীদের

‘পাহাড়ে বন্ধ চা বাগান খোলাকে অগ্রাধিকার দেওয়া হবে’ ঘোষণা শুভেন্দুর

কলকাতা-সহ দক্ষিণের ৭ জেলায় ধেয়ে আসছে প্রবল বৃষ্টি, জারি লাল সতর্কতা

তৃণমূলের হাতছাড়া হচ্ছে দমদম পুরসভাও, ইস্তফা পুরপ্রধান ও উপ পুরপ্রধানের

গয়েশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মহিলার, শোকের ছায়া আনন্দপল্লীতে

‘১৫ বছরে উন্নয়নের কাজ হয়নি’, মমতাকে নিশানা ‘দিদি নং ১’ রচনার