১৪ মাস জেল খাটার পরে জামিন পেলেন দানি আলভেজ

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ ১৪ মাস জেল খাটার পরে জেল থেকে ছাড়া পেলেন ব্রাজিলের প্রাক্তন তারকা ফুটবলার দানি আলভেজ। বুধবার ১০ লক্ষ ইউরোর ব্যক্তিগত বন্ডে সাজাপ্রাপ্ত ফুটবলারের জামিন মঞ্জুর করেছে বার্সেলোনার আদালত। যদিও জামিন পেলেও বেশ কয়েকটি শর্ত মেনে চলতে হবে বার্সেলোনার প্রাক্তন ফুটবলারকে। জামিনে থাকা অবস্থায় স্পেন ছাড়তে পারবেন না আলভেজ। নির্যাতিতা তরুণীর আবাস ও কর্মস্থলের এক হাজারের মিটারের মধ্যেও প্রবেশ নিষেধ। ব্রাজিল ও স্পেনের পাসপোর্ট জমা দিয়ে প্রতি সপ্তাহে আদালতে হাজিরা দিতে হবে।

গত মাসেই নৈশ ক্লাবে এক তরুণীকে ধর্ষণের দায়ে ৪০ বছর বয়সী আলভেজকে সাড়ে চার বছরের জেলের সাজা শুনিয়েছিল বার্সেলোনার একটি আদালত।  পাশাপাশি নির্যাতিতা তরুণীকে ক্ষতিপূরণ হিসাবে দেড় লক্ষ ইউরো দেওয়ারও নির্দেশ দিয়েছিল তিন বিচারকের ডিভিশন বেঞ্চ। রায় দিতে গিয়ে বিচারকরা বলেছিলেন, ‘নির্যাতিতা তরুণীর আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হয়েছে। ধর্ষণের ক্ষেত্রে নির্যাতিতা কোনও সম্মতি দেননি।’ ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন আলভেজ এবং সরকারি কৌঁসুলিরা। ব্রাজিলের প্রাক্তন ফুটবলার যেমন সাজা মকুবের আর্জি জানিয়েছেন, তেমনই সরকারি কৌঁসুলিরা সাজার মেয়াদ বাড়ানোর অনুরোধ জানিয়েছেন। এদিন আলভেজের জামিন মঞ্জুর করে বিচারক জানিয়েছেন, আপিল মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন বজায় থাকবে।    

গত বছরের ২ জানুয়ারি এক তরুণী অভিযোগ করেন, ২০২২ সালের ডিসেম্বর মাসে বার্সেলোনার এক নৈশ ক্লাবে তাকে জোর করে ধর্ষণ করেছিলেন বার্সিলোনার প্রাক্তন ফুটবলার দানি আলভেজ। যদিও প্রথমে সেই অভিযোগ অস্বীকার করার পাশাপাশি অভিযোগকারিণী তরুণীকে চেনেন না বলে দাবি করেছিলেন ৪০ বছর বয়সী তারকা ফুটবলার। কিন্তু তাঁর কথা বিশ্বাস করেনি বার্সেলোনা পুলিশের তদন্তকারীরা। তরুণীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় বার্সেলোনার প্রাক্তন তারকা খেলোয়াড়কে। সেই থেকে জেলেই ছিলেন ব্রাজিলের জাতীয় ফুটবল দলের অন্যতম সদস্য।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের