চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

টি ২০ বিশ্বকাপে অন্য ভূমিকায় দীনেশ কার্তিক

নিজস্ব প্রতিনিধি : ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এবার অন্য ভূমিকায় দেখা যাবে দীনেশ কার্তিককে। এবার টি ২০ বিশ্বকাপে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যাবে দীনেশকে। শুক্রবার আইসিসির তরফে কমেন্টারি প্যানেলের কথা ঘোষণা করা হয়। সেখানেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই উইকেট কিপারের কথা ঘোষণা করা হয়।

এবারে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে প্রতিনিধিত্ব করতে দেখা গিয়েছে দীনেশ কার্তিককে। জানা গিয়েছে, পরের আইপিএলে খেলবেন না দীনেশ। সম্প্রতি আইপিএলে সম্প্রচারকের তরফ থেকে দীনেশের অবসরের কথা ঘোষণা করা হয়। অনেকের মনেই প্রশ্ন দেখা গিয়েছিল, যদি ক্রিকেট থেকে অবসর নেন দীনেশ, তাহলে কোন ভূমিকায় তাঁকে দেখা যাবে। শুক্রবার আইসিসির তরফে ৪০ জনের ধারাভাষ্যকারের তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকায় জায়গা করে নিয়েছেন দীনেশ।

দীনেশ কার্তিক ছাড়াও ধারাভাষ্যকারের ভূমিকায় ভারত থেকে জায়গা করে নিয়েছেন হর্ষ ভোগলে, রবি শাস্ত্রী, সুনীল গাভাসকার। পাশাপাশি পাকিস্তান থেকে জায়গা করে নিয়েছেন ওয়াসিম আক্রম, ওয়কার ইউনিস ও রমিজ রাজা। সেইসঙ্গে আমেরিকা থেকে জায়গা করে নিয়েছেন জেমস ও ব্রায়ান। পাশাপাশি অস্ট্রেলিয়ার রিকি পন্টিং, স্টিফেন স্মিথ, টম মুডিকেও ধারাভাষ্যকারের ভূমিকায় পাওয়া যাবে।

Published by:

Share Link:

More Releted News:

মদ খেয়ে হয়রানি, নীরজ-সুমিতের নালিশের পর জ্যাভলিন কোচ নাভালকে বরখাস্ত করল PCI

রবিবাসরীয় প্রথম অ্যাওয়ে ম্যাচে বাগানের মুখোমুখি নর্থ ইস্ট লক্ষ্য তিন পয়েন্ট

হৃদয় ভাঙলো আতলেতিকোর, ট্রাইব্রেকারে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ

২০২৭ ওডিআই বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ বাড়ল অজিত আগরকারের, বড় ঘোষণা BCCI-এর

CSK-এর আচরণে ক্ষুব্ধ অশ্বিন! আয়ুষ মাত্রের চোট নিয়ে মুখ খুললেন প্রাক্তন স্পিনার

স্টাবস- অক্ষরের লড়াই, আরসিবিকে হারিয়ে জিতল দিল্লি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ