ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিল ইস্টবেঙ্গল

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলং: জঘন্য ফুটবল উপহার দিয়ে ডুরান্ড কাপ থেকে বিদায় নিল ইস্টবেঙ্গল। বুধবার শিলংয়ের মাঠে শিলং লাজংয়ের কাছে ২-১ গোলে হেরে গেল কার্লেস কুয়াদ্রাতের শিষ্যরা। ফলে সেমিফাইনালে যুবভারতীতে খেলার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল লাল-হলুদ ব্রিগেডের।

ঘরের মাঠে এদিন শুরু থেকেই ইস্টবেঙ্গলকে চেপে ধরে শিলং লাজংয়ের অনামী ফুটবলাররা।  ৮ মিনিটের মাথায় কর্নার থেকে ইস্টবেঙ্গলের রক্ষণকে ফাঁকি দিয়ে দলকে এগিয়ে দেন রুডওয়ের। গোল খাওয়ার পরেই হুঁশ ফেরে লাল-হলুদ ব্রিগেডের। একের পর এক আক্রমণ তুলে এনে ঝাঁপান তালাল, সাউল ক্রেসপোরা। কিন্তু লাজংয়ের রক্ষণ ভাঙা যাচ্ছিল না। ৩৮ মিনিটের মাথায় শিলংয়ের গোলরক্ষককে পরাস্ত করে জালে বল জড়িয়েছিলেন তালাল। অফসাইডে তা বাতিল হয়। বাকি সময়ে অনেক চেষ্টা করেও সমতা ফেরাতে পারেনি ইস্টবেঙ্গল। ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় লাজং।

দ্বিতীয়ার্ধে ডিফেন্ডার হিজাজি মাহেরকে তুলে স্ট্রাইকার ক্লেটন সিলভাকে নামান লাল-হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত। আক্রমণে লোক বাড়িয়ে লাজংকে চাপে ফেলার কৌশল নিয়েছিলেন। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। উল্টে ইস্টবেঙ্গল ওপেন ফুটবল শুরু করায় প্রতি আক্রমণ থেকে সুযোগ পেতে শুরু করে লাজংও। সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই চাপে পড়ে ছন্নছাড়া ফুটবল খেলতে শুরু করে লাল-হলুদ ব্রিগেড। ৭৫ মিনিটের মাথায় বাঁ প্রান্ত থেকে পি ভি বিষ্ণুর পাস ধরে চলতি বলে ডান পায়ের শটে গোল করে সমতা ফেরান নন্দকুমার। কিন্তু বেশি ক্ষণ সেই হাসি স্থায়ী হল না লাল-হলুদ সমর্থকদের। ৮৩ মিনিটের মাথায় রক্ষণের ভুলে দ্বিতীয় গোল খেতে হয় ইস্টবেঙ্গলকে। বক্সের মধ্যে ডিফেন্ডারদের আগে বল ধরে গোল করলেন পরিবর্ত হিসাবে নামা লাজংয়ের ফিগো। দ্বিতীয় বার পিছিয়ে পড়ার পরে অনেক চেষ্টা করেও আর সমতা ফেরাতে পারেনি ইস্টবেঙ্গল।

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের