ব্যাটিং ব্যর্থতাই ভারতের বিরুদ্ধে হারের কারণ, মত পাক অধিনায়কের

Share:

নিজস্ব প্রতিনিধি : টি ২০ বিশ্বকাপে আর একটি ম্যাচ হারের মুখ দেখতে হল পাকিস্তানকে। কম রান তাড়া করতে নেমেও ভারতের বিরুদ্ধে হারের পিছনে ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। পাকিস্তান অধিনায়কের মতে, পাওয়ার প্লের ব্যাটিং, লাগাতার ডট বল ও ধারাবাহিক উইকেট পতনই ভারতের বিরুদ্ধে হারের কারণ।

১১৯ রান তাড়া করতে নেমে একটা সময়ে পাকিস্তানের দরকার ছিল ৬ ওভারে ৪০ রান। হাতে ছিল সাত উইকেট। এই পরিস্থিতিতেও ভারতের কাছে হার মানতে হয়েছে বাবর আজমদের। শেষ দশ ওভারে নিজেদের ব্যাটিং ব্যর্থতার কথা তুলে ধরে পাকিস্তান অধিনায়ক জানান, ‘আমার মনে হয় প্রথম দশ ওভারে ভারত ভালো বোলিং করেছে। প্রথম দশ ওভারে বল প্রতি রান নিয়েছি। তবে একের পর এক উইকেট হারিয়েছি। প্রচুর ডট বল হয়েছে। ডট বল বেশি হওয়ায় আমাদের ওপর চাপ বেড়ে গিয়েছে। খুব দ্রুত আমরা তিন উইকেট হারিয়ে ফেলি। এরপর যখন টেলএন্ডাররা ব্যাট করতে আসে, তাদের ওপর স্বাভাবিকভাবেই চাপ আরও বেড়ে যায়। ওদের কাছ থেকে খুব বেশি আশা করা যায় না।‘

একইসঙ্গে পাওয়ার প্লেতে ভালো খেলতে না পারাকেও হারের অন্যতম কারণ হিসাবে মনে করেন বাবর। তাঁর মতে, প্রথম ছয় ওভারে আমরা ভালো খেলিনি। আমাদের লক্ষ্য ছিল ৪০ থেকে ৪৫ রান তোলা। কিন্তু সেটা আমরা পারিনি। তবে ব্যাটিং ব্যর্থতার জন্য অবশ্য পিচকে দোষারোপ করতে চান না পাক অধিনায়ক। তাঁর মতে, পিচ ভালোই ছিল। ব্যাট ভালোই ব্যাটে আসছিল। কিছু বাড়়তি বাউন্সও আসছিল। ড্রপ ইন পিচে এমনটা হতেই পারে। প্রসঙ্গত, পাকিস্তানের পরবর্তী ম্যাচ ১১ জুন কানাডার বিরুদ্ধে। বিশ্বকাপে টিকে থাকতে গেলে সেই ম্যাচে পাকিস্তানকে জিততেই হবে। ইতিমধ্যে বিশ্বকাপের দুটি ম্যাচেই হেরেছে বাবর আজমরা। পরিস্থিতি যা তাতে, পাকিস্তান যদি বাকি দুটি ম্যাচ জেতেও তাহলেও সুপার এইটে উঠবে না। এর জন্য তাদের অন্য দলের পারফরমেন্সের ওপর তাকিয়ে থাকতে হবে।

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

৯,০০০ টাকা সস্তা হল ৫০MP ক্যামেরার Vivo 5G, কোথায় মিলবে এই স্মার্টফোন!

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

বায়োমেট্রিক নয়, এবার শুধু আঙুলের ছাপেই তোলা যাবে রেশন! বড় ঘোষণা খাদ্য দফতরের

দুর্নীতি রুখতে অ্যাকশন মুডে শুভেন্দু, তিন আইপিএসকে পাঠালেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চে

মধ্যপ্রদেশের দাতিয়ায় জয়ী কংগ্রেস, গুজরাতের মঞ্জালপুর ধরে রাখল বিজেপি

পূর্বাভাস মতোই শহরে ঝেঁপে নামল বৃষ্টি, রাত বাড়লে দুর্যোগ বাড়ার আশঙ্কা

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার

বিধায়ক চন্দনাকে ক্ষমা চাইতে হবে! আশাকর্মীর দেহ আটকে বিক্ষোভ বাঁকুড়ায়

আর জি করের ‘অভিশপ্ত’ জায়গা ঘুরে দেখল নতুন সিবিআই টিম, সামনে আসবে কোন তথ্য?