অজেয় উপাধিতে ছেদ আর্জেন্টিনার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২০২২ থেকে শুরু হয়েছিল আর্জেন্টিনার জয়যাত্রা। জিতে নিয়েছিল বিশ্বজয়ের খেতাব। তারপর থেকেই পর পর জয়। কোপা আমেরিকার কাপও ছিনিয়ে নিয়েছিল মেসি-বাহিনী। কিন্তু এদিন কলম্বিয়ার বিপক্ষে মাঠে শেষ হাসি হাসতে পারল না তারা। ২০২৬-এর বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ২-১ গোলে স্কালোনির দলকে হারাল কলম্বিয়া। টানা ১২ ম্যাচের জয়যাত্রা থামল এখানেই।

২০২৪ সালের প্রথম হার আর্জেন্টিনার। রেফারি যখন শেষ বাঁশিটা বাজালেন তাতে কলম্বিয়ান ফুটবলারদের মধ্যে যেন উৎসবের এক মেজাজ দেখা যায়। সেই মেজাজই বলে দিচ্ছিল শুধু জয়ের জন্যই তাঁরা আনন্দিত নন। বহুদিনের ক্ষতে মলমের কাজও করেছে এদিনের এই জয়। কোপা আমেরিকার কাপ তাদের কাছে থেকেই ছিনিয়ে নিয়েছিল নীল-সাদা বাহিনী। অধরা থেকেছিল ২৩ বছর পর শিরোপা জয়ের স্বপ্ন।

টানা ২৮টা ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও ভেঙে যায় তাদের। দুই মাসের কম সময়ের মধ্যেই ঘরের মাঠে প্রতিশোধ নিল এবার কলম্বিয়া। কোপার মাঠে সেদিন চোখের জল ফেলেছিলেন হামেস রুদ্রিগেজ। সেই রুদ্রিগেজের হাত ধরেই দল জয়ের মুখ দেখল। কলম্বিয়ার দুটো গোলই তাঁর দেওয়া। তাঁর প্রথম গোল দেওয়ার পর দ্বিতীয়ার্ধেই সমতায় আসে আর্জেন্টিনা কিন্তু তাঁদের সমতা বেশিক্ষণ টিকলো না। ১২ মিনিট পরেই রুদ্রিগেজ ২-১ গোলের ব্যবধান সৃষ্টি করেন। মেসির অবর্তমানে মাঠেই মুখ থুবড়ে পড়ে আর্জেন্টিনার জয়।

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব