দূর হল আর্থিক বৈষম্য! বিদেশ সফরে এবার ছেলেদের সমান ভাতা পাবেন বাংলাদেশ নারী ক্রিকেটাররাও

আর নয় বৈষম্য, এবার থেকে বিদেশ সফরে পুরুষ ক্রিকেটারদের সমান ভাতা পাবেন বাংলাদেশের নারী ক্রিকেটাররাও। বাঘিনীদের দৈনিক ভাতা ও ট্যুর ফি সমান সমান দেওয়া হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ আর নয় বৈষম্য, এবার থেকে বিদেশ সফরে পুরুষ ক্রিকেটারদের সমান ভাতা পাবেন বাংলাদেশের নারী ক্রিকেটাররাও। বাঘিনীদের দৈনিক ভাতা ও ট্যুর ফি সমান সমান দেওয়া হবে। ঐতিহাসিক সিদ্ধান্ত নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর আগে বাংলাদেশের নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি অভিযোগ করেছিলেন যে, বেতন, ম্যাচ ফি সহ অনেক ক্ষেত্রেই তাঁরা পুরুষ ক্রিকেটারদের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছেন। অনেক ক্ষেত্রের তাঁরা পুরুষ ক্রিকেটারদের মতো সমান অধিকার পান না। জ্যোতির এই দাবি উড়িয়ে দিতে পারেনি BCB।

তাই এবার নারী-পুরুষ ক্রিকেটে আর আর্থিক বৈষম্য রাখল না দেশটির ক্রিকেট বোর্ড। এবার থেকে নারী এবং পুরুষ ক্রিকেটার উভয়েই সমান সূযোগ সুবিধা পাবেন। তবে শুধুমাত্র গুরুত্বপূর্ণ কিছু ক্ষেত্রে। বিসিবি নারী বিভাগের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানিয়ে ছেন, এবার থেকে দৈনিক ভাতা ও ট্যুর ফি ছেলে মেয়ে উভয় ক্রিকেটারের সমান হবে। সুতরাং এই নতুন সিদ্ধান্ত কার্যকর হলে নারী ক্রিকেটাররা পুরুষ ক্রিকেটারদের সমান আর্থিক সুবিধা পাবেন। এখন মেহেদী হাসান মিরাজরা বিদেশে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে গেলে দৈনিক ভাতা ও ট্যুর ফি মিলিয়ে (৭৫ + ৪০ ডলার) মোট ১১৫ ডলার পান।

সেখানে নারী ক্রিকেটারদের দেওয়া হত মাত্র ৭৫ ডলার। যা পুরুষ ক্রিকেটারদের থেকে অনেকটাই কম। তাতেই আওয়াজ উঁচিয়েছিলেন নিগার সুলতানা জ্যোতিরা। এবার নারী ক্রিকেটারদের কথা রাখতেই এবার বিসিবির নারী বিভাগ জানাল, গত বোর্ড সভায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও প্রাক্তন সহসভাপতি নাজমুল আবেদীন ফাহিম বিদেশ সফরের ক্ষেত্রে পুরুষ ক্রিকেটারদের সমান সমান ভাতা প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন।

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের