অবসরের পর পানশালা খুলে রমরমা ব্যবসা, দু’বছরে ৩৩ কোটি লাভ ইংল্যান্ডের পেসার ব্রডের

১৭ বছরের আন্তরিক কেরিয়ার শেষ করে নয়া ইনিংস শুরু করেছেন স্টুয়ার্ট ব্রড। কেরিয়ার শেষ করে নটিংহ্যামশায়ারে একটি পানশালা কিনে নিয়ে ছিলেন ইংল্যান্ডের এই পেসার।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ১৭ বছরের আন্তরিক কেরিয়ার শেষ করে নয়া ইনিংস শুরু করেছেন স্টুয়ার্ট ব্রড। কেরিয়ার শেষ করে নটিংহ্যামশায়ারে একটি পানশালা কিনে নিয়ে ছিলেন ইংল্যান্ডের এই পেসার। বর্তমানে সেই পানশালার আয় ৩৩ কোটি ছাড়িয়েছে। নতুন ব্যবসায় ভাল লাভও পাচ্ছেন তিনি। তাই আপাতত ব্যবসায় মজে আছেন আন্তর্জাতিক ক্রিকেটের ৮৪৭ উইকেটের মালিক। ২০২৩ সালে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন, এরপর ‘দ্য ক্যাট অ্যান্ড উইকেটস’ নামের একটি সংস্থা খোলেন তিনি।

যেখানে আগে থেকেই একটি পানশালা চলছিল। সেটিই কিনে নেন ব্রড। তবে এই পানশালার ব্যবসা চালানোর সঙ্গে সঙ্গে তিনি দু’বছরে আরও দুটি পানশালা খুলে ফেলেন। একটি লিস্টারশায়ারে এবং অন্যটি ট্রেন্টে। অর্থাৎ বর্তমানে তিনি মোট তিনটি পানশালার মালিক। জানা যায়, ব্রড যখন প্রথম পানশালা কিনেছিলেন তখন তাঁর আয় ছিল ১৪ কোটি টাকা। এখন তা বেড়ে হয়েছে ৪৭ কোটি টাকা। অর্থাৎ দু বছরে পানশালার ব্যবসায়ী মোট ৩৩ কোটি টাকা আয় হয়েছে। তাঁর তিনটি পানশালায় এখনও পর্যন্ত ১৫০ জন কর্মী কাজ করেন।

কিন্তু হঠাৎ পানশালা তথা বারের ব্যবসা কেন খুলতে গেলেন ব্রড? যদিও এই বিষয়ে ইংল্যান্ডের প্রাক্তন পেসার একবার সাক্ষাৎকারে বলেছিলেন, সবসময় তিনি একটু অন্য ধাঁচের কিছু করার কথা ভাবতেন। সেই মনোভাব থেকেই পানশালা ব্যবসার কথা কথায় আসে তাঁর. তিনি যেটাই করতেন মন দিয়ে করতেন। যখন খেলা করতেন, তখন তাঁর অবসর সময়গুলি প্রায়শই পানশালায় কাটত। তাতে ক্লান্তি দূর হত। তাই তিনি চান, তাঁর পানশালাতেও ক্রিকেটারেরা এসে সময় কাটাক। তাদের ক্লান্তি দূর হেন। যাই হোক, ক্রিকেট জীবনে অনেক উত্থান-পতন দেখেছেন তিনি। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর বলে পরপর ছয় ছক্কা মেরেছিলেন ভারতীয় খেলোয়াড় যুবরাজ সিংহ। আবার সেই ব্রডই ২০১১ সালে ভারতের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন। ইংল্যান্ডের হয়ে তিনি ১৬৭ টেস্টে ৬০৪, ১২১ এক দিনের ম্যাচে ১৭৮ এবং ৫৬ টি২০ ম্যাচে ৬৫ টি উইকেট নিয়েছিলেন। তবে এখন পুরোপুরি ব্যবসায় মন ব্রডের।

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

অরুণাচলে প্রদেশে হড়পা বান ও ভূমিধসে মৃত ৪, নিখোঁজ ৫ সেনা জওয়ান

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

স্বাধীনতা দিবসে রক্তাক্ত গুরাপ, সাপের মতো এঁকেবেঁকে বাইক স্টান্ট করতে গিয়ে নিহত যুবক

স্বাধীনতা দিবসের প্রস্তুতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত শিক্ষক, আহত ৩ পড়ুয়া

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

‘১ কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং,’ লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২০, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা