পেনাল্টি মিস করে বিশ্বকাপ থেকে বিদায় ইংল্যান্ডের, সেমিতে ফ্রান্স

শনিবার রাতে চির প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নিল গতবারের বিশ্ব চ্যাম্পিয়ানরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, দোহা: ৫৬ বছরের খরা কাটাতে পারল না ইংল্যান্ড। শনিবার রাতে আল বাইত স্টেডিয়ামে ম্যাচের উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ রেখেও ফ্রান্সের কাছে হারতে হয়েছে গ্যারেথ সাউথগেটের ছেলেদের। ২-১ গোলে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেল ১৯৬৬ সালের বিশ্ব চ্যাম্পিয়ানদের। অধিনায়ক হ্যারি কেইনের পেনাল্টি মিসের খেসারত দিতে হল ইংল্যান্ডকে। জিতে বিশ্বকাপ জেতার পথে আরও এক ধাপ এগোল গতবারের বিশ্ব চ্যাম্পিয়ানরা। আগামী বৃহস্পতিবার আফ্রিকার অদম্য সিংহ মরক্কোর মুখোমুখি হচ্ছেন কিলিয়ান এমবাপ্পেরা। ওই ম্যাচ জিতলেই টানা দ্বিতীয়বার ফাইনালে পৌঁছবে ফ্রান্স।

ম্যাচের শুরু থেকেই এদিন আক্রমণে ঝাঁপিয়ে পড়ে দিদিয়ের দেঁশের ছেলেরা। এমবাপ্পে-জিরু-গ্রিজম্যানদের মুহুর্মুহু আক্রমণে দিশেহারা হয়ে পড়ে ইংল্যান্ডের রক্ষণভাগের খেলোয়াড়রা। ম্যাচের ১৭ মিনিটে আঁতোয়ান গ্রিজম্যানের কাছ থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে আচমকা শট নিয়ে ইংল্যান্ডের জালে বল গড়ান টিচুয়ামনি। গোল খাওয়ার পরেই জেগে ওঠে ইংল্যান্ড। গোল খেয়ে যেন জেগে ওঠে ইংলিশরা। ফ্রি কিক থেকে ২০ মিনিটে লুক শর শট প্রতিহত করেন উগো লরিস। ২৫ মিনিটে ডি-বক্সে পড়ে যান হ্যারি কেইন। ইংল্যান্ডের খেলোয়াড়রা পেনাল্টির আবেদন জানালেও ভিআরএ’র সাহায্য নিয়ে আর্জি বাতিল করেন রেফারি। তার পরেও বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করেছিলেন হ্যারি কেইনরা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল শোধের জন্য ঝাঁপায় ইংল্যান্ডের ছেলেরা। ফরাসি রক্ষণে লাগাতার আক্রমণ তুলে এনে পেনাল্টি আদায করে নেয় গ্যারেথ সাউগেটের ছেলেরা। ৫৩ মিনিটের মাথায় ডান প্রান্ত দিয়ে বল নিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করেন সাকা। ডি বক্সের ভিতরে শট নেওয়ার মুখে তাঁকে ফাউল করেন টিচুয়ামনি। সঙ্গে সঙ্গে পেনাল্টি দেন রেফারি। পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান ইংল্যান্ড অধিনায়ক। ৭০ মিনিটে ম্যাগুয়ারের হেড পোস্টের বাইরে দিয়ে যায়। ৭৭ মিনিটে ফ্রান্সের দারুণ এক আক্রমণ ঠেকিয়ে দেন পিকফোর্ড। ৭৮ মিনিটে গ্রিজম্যানের কাছ থেকে পাওয়া ক্রসে মাথা ঠেকিয়ে গোল পান জিরু। ৮৫ মিনিটে নাটকীয়ভাবে পেনাল্টি পায় ইংল্যান্ড। ম্যাসন মাউন্টকে ফেলে দিয়ে ইংল্যান্ডকে পেনাল্টি উপহার দেন থিও এরনান্দেজ। কিন্তু পেনাল্টি শট নিতে এসে মিস করেন খোদ ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। সঙ্গে সঙ্গেই নিশ্চিত হয়ে যায় ইংল্যান্ডের বিদায়।

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের

নিরাপত্তা নেই, বাংলাদেশে খেলতে যাচ্ছেন না শুভমন-বিরাটরা