মহিলা টি-টোয়েন্টির ফাইনালে ভারত-শ্রীলঙ্কা!

ফাইনালের ম্যাচ রেফারি ভারতীয়, চতুর্থ আম্পায়ার শ্রীলঙ্কার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: টি-টোয়েন্টির ফাইনালে ভারত। রয়েছে শ্রীলঙ্কাও। 

খবরের শিরোনাম পাঠকদের বিস্মিত করে দেওয়ার পক্ষে যথেষ্ট। কারণ, সকলেই জেনে গিয়েছে ফাইনাল ম্যাচে কারা খেলছে। টি-টোয়েন্টির ফাইনাল ম্যাচ আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা এবং গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তাহলে ভারত এল কোথা থেকে। আর শ্রীলঙ্কাই বা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসল। 

আজ্ঞে আপনারা ঠিকই জানেন।  জানার মধ্যে বিন্দুমাত্র ভুল নেই। তবুও বলছি, মহিলা টি-টোয়েন্টির ফাইনালে ভারত না থেকেও আছে। শুধু আছে বললে ভুল বলা হবে। ভালোভাবেই আছে। জমিয়ে আছে। 

ক্রিকেট শুধু ব্যাট-বলের মধ্যে সীমাবদ্ধ নেই। খেলা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তা দেখার দায়িত্ব বর্তায় আম্পায়ারের ওপর। মাঠে থাকেন দুইজন। একজন থার্ড আম্পায়ার। যার চোখ থাকে টিভির পর্দার দিকে। আর থাকেন ম্যাচ রেফারি। টি-টোয়েন্টি ফাইনালের ম্যাচ রেফারি ভারতীয়। নাম জি এস লক্ষ্মী। আর ফিল্ড আম্পায়ার হলেন জ্যাকলিন উইলিয়ামস, কিম কটন। টিভি আম্পায়ারের দায়িত্বে সুজানে রেডফার্ন।  আর চতুর্থ আম্পায়ার শ্রীলঙ্কার নিমালি পেরেইরা। এবার স্পষ্ট হল টি-টোয়েন্টির ফাইনালে ভারত শ্রীলঙ্কা না খেলেও রয়েছে। 

এদিকে,  আয়োজক দেশ হওয়া দক্ষিণ আফ্রিকা কিছুটা হলেও চাপের মধ্য়ে রয়েছে। যদিও তাদের কাছে পরিবেশ একেবারে চেনা।  সেই পরিবেশে তারা  প্রতিপক্ষকে পরাজিত করতে পারে কি না, সেটা দেখার। গতবারের বিজয়ী অস্ট্রেলিয়ার কাছে মূলধন আত্মবিশ্বাস। শেষ হাসি কে হাসবে?  

আরও পড়ুন বাংলাদেশ টি টোয়েন্টি দলে ঠাঁই হল না সাকিবের, অধিনায়ক সোহান

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট