বিরাট-রোহিতের ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন, উত্তরে যা বললেন হেড কোচ গম্ভীর

Share:

নিজস্ব প্রতিনিধি: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জয়ী হয়েছে ভারত। ঘরের মাঠে এই জয়ের পর সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখেন ভারতীয় ক্রিকেট টিমের প্রধান কোচ গৌতম গম্ভীর। সংবাদ সম্মেলনটি মূলত দুই ম্যাচের টেস্ট সিরিজে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স নিয়ে হলেও কোচ গম্ভীরকে প্রথম প্রশ্নই করা হয় বিরাট কোহলি এবং রোহিত শর্মার ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে দলের পরিকল্পনায় রোহিত এবং কোহলি থাকবেন কিনা সেই বিষয়ই স্পষ্ট করতে গৌতম গম্ভীর। প্রশ্নের সোজা জবাবও দিয়েছেন স্পষ্টবাদী হিসেবে খ্যাত মেন ইন ব্লুর হেড কোচ।

এদিন গম্ভীর ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) নির্বাচন কমিটির প্রধান অজিত আগরকরের গৃহীত অবস্থানই আরও একবার পুনর্ব্যক্ত করেছেন। আগরকরের মন্তব্যের উল্লেখ করে গম্ভীর বলেন, ২০২৭ বিশ্বকাপ এখনও দুই বছর দূরে রয়েছে তাই তখন কি হবে সেই কথা না ভেবে বর্তমানের উপর নজর দেওয়া ভাল। আসন্ন অস্ট্রেলিয়া সফর ও খেলা নিয়েই এই মন্তব্য করেন গম্ভীর। সংবাদ সম্মেলনে গম্ভীর বলেন, “ওয়ানডে বিশ্বকাপ আড়াই বছর দূরে। বর্তমানে থাকা গুরুত্বপূর্ণ। তারা দুজনেই মানসম্পন্ন খেলোয়াড়। আশা করি, এই দুজনের একটি সফল সফর হবে।”

এই প্রসঙ্গে উল্লেখ্য, বর্তমানে ওয়ানডে ক্রিকেটই একমাত্র আন্তর্জাতিক ফর্ম্যাট যেখানে রোহিত ও বিরাট দুজন খেলেন। তাঁদের ময়াদানে ফেরা নিয়েই এখন ক্রিকেট মহলে জল্পনা তুঙ্গে। ক্রিকেটপ্রেমীরা চাইছেন ২০২৭-এর বিশ্বকাপের মাঠে উঠুক রো-কো ঝড়। তবে এই নিয়ে এখনও বোর্ড নীরব রয়েছে। ৫০ ওভারের বিশ্বকাপের সময়ে রোহিত ৪০ বছরে এবং কোহলি ৩৮ বছরে পা দেবেন। তাই তাঁরা খেলবেন কিনা তা নিয়েই দেখা দিয়েছে সংশয়। ভারতের ওয়ানডে অধিনায়ক হিসেবে সম্প্রতি রোহিতের স্থলাভিষিক্ত হয়েছেন শুভমান গিল। এই আবহে অস্ট্রেলিয়া সফরের জন্য রোহিত এবং কোহলিকে নির্বাচিত করার পর থেকেই ভক্ত, কোচ এবং প্রাক্তন ক্রিকেটাররা তাদের ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে ভাবছেন। শুভমান গিলকে দলের অধিনায়ক হিসেবে মনোনীত করায়, বিসিসিআইয়ের অবস্থান স্পষ্ট হয়ছে। দুই বছরের মধ্যে ওয়ানডে বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য ম্যানেজমেন্ট গিলকে আদর্শ প্রার্থী হিসেবে দেখছে।

ব্যাগে মুখ ঢাকা! ভোররাতে বেঙ্গালুরু থেকে খড়দহ থানায় নিয়ে আসা হল সোমনাথকে, আজ ব্যারাকপুর আদালতে পেশ

জন্মাষ্টমীর দিন দক্ষিণবঙ্গে স্বস্তি, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতার কাছেই ছোট্ট বৃন্দাবন! ঘুরে আসুন জোকার স্বামীনারায়ণ মন্দির

শ্রীকৃষ্ণের ১৬,১০৮টি বিয়ে! জন্মাষ্টমীতে জানুন আসল সত্য

ডিজিটাল পেমেন্টে বিপ্লব! মেটার হাত ধরে হোয়াটসঅ্যাপেই মেটানো যাবে বিল

রান্নাঘরের ৩ জিনিসেই কাটবে বাড়ির ‘নেগেটিভিটি’! বাস্তু মেনে কী করবেন জেনে নিন-

জানেন কেন হোটেলের ঘরে থাকে না দেওয়াল ঘড়ি? কারণ শুনলে অবাক হবেন

৬ নভেম্বর পর্যন্ত সৌভাগ্যের ছোঁয়া, সাফল্যের শিখরে পৌঁছবেন ৫ রাশির জাতকরা

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?