একদিনের বিশ্বকাপের দল ঘোষণা করার চূড়ান্ত দিন জানাল আইসিসি

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৫ অক্টোবর থেকে দেশে বসবে একদিনের বিশ্বকাপের আসর। আর তাই সব স্টেডিয়াম সহ বিশ্বকাপে অংশ নেওয়া ১০টি দলের মধ্যেও এখন সাজো সাজো রব। আম জনতা থেকে ক্রিকেট বিশ্বষজ্ঞরা সকলের একটাই প্রশ্ন কারা কারা জায়গা পাবে বিশ্বকাপের মঞ্চে খেলতে। কোন দেশের দল কিরকম হবে, সেই নিয়ে চলছে অনেক আলোচনা। কোন দেশ কবে তাঁদের দল ঘোষণা করবে, তা কারোর জানা নেই। তবে এবার কত তারিখের মধ্যে দল ঘোষণা করা যাবে, তা জানিয়ে দিল আইসিসি। আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে ১০টি দেশকে তাদের ১৫ জনের প্রাথমিক দল ঘোষণা করতে হবে।

দ্বিপাক্ষিক সিরিজের ক্ষেত্রে ১৭ জনের দল করা যায়। কিন্ত আইসিসি আয়োজিত টুর্নামেন্টে ১৫ জনের প্রাথমিক দল করতে হয়। তবে ৫ সেপ্টেম্বরের পরেও দলে পরিবর্তন আনা যাবে। কিন্তু সেটাও একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। সেই দিনক্ষণও নির্ধারণ করে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত দল ঘোষণা করতে হবে। তবে এরপরেও দল বদল আনা যাবে। কিন্তু সেক্ষেত্রে আইসিসির অনুমতি নিতে হবে। যদি কোনও খেলোয়াড় গুরতর চোট পান, তাহলে তাঁর জায়গায় আইসিসির অনুমতি নিয়ে অন্য কাউকে সুযোগ দেওয়া যাবে।

প্রসঙ্গত, এবারের বিশ্বকাপের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে গুজরাতের আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?