দক্ষিণ আফ্রিকার কাছেও লজ্জার হার অজিদের

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ:  ভারতের পরে এবার দক্ষিণ আফ্রিকার কাছেও লজ্জার হার হজম করতে হল পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে। বৃহস্পতিবার লখনউয়ে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ৩১১ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে ৪০.৫ ওভারে ১৭৭ রানে গুটিয়ে গেল অজিদের ইনিংস। অর্থা‍ৎ ১৩৪ রানে হারতে হয়েছে। দলের হয়ে সর্বাধিক রান করেছেন মার্নুস লাবুশানে (৪৬)।

প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অজি অধিনায়ক প্যাট কামিংস। কিন্তু তাঁর সেই সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে গিয়েছিল। ৪৯.৩ ওভারে ১৯৯ রানে গুটিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। তাই এদিন টসে জেতার পরে প্রথমে ব্যাট করার ঝুঁকি নেননি কামিংস। দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠিয়েছিলেন। কিন্তু কোনও অজি বোলাররই বল হাতে ক্যারিশমা দেখাতে পারেননি। উল্টে একের পর এক ক্যাচ ফস্কান সিয়ান অ্যাবট, কামিংস, জে ইংলিশরা। সেই সুযোগে বড় রানের ইনিংস গড়েন কুইন্টন ডি কক-আইডেন মার্করামরা।

জয়ের জন্য ৩১২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরু থেকেই অসহায়ভাবে আত্মসমর্পণ করতে থাকেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটাররা। কাগিসো রাবাডা-মার্কো জেনসেনদের বোলিংয়ের মোকাবিলা করতে গিয়ে ল্যাজেগোবরে হন। মিচেল মার্শ (৭), ডেভিড ওয়ার্নার (১৩), স্টিভ স্মিথ (১৯), জস ইংলিশ (৫), গ্লেন ম্যাক্সওয়েল (৩), মার্কাস স্টইনিশ (৫) রান করেন। ৭০ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে অজিরা।  

শেষ পর্যন্ত মার্নুস লাবুশানে ও মিচেল স্ট্রার্ক সপ্তম উইকেটে জুটি বেঁধে দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। ৬৯ রান যোগ করেন দুজনে। ৩৪তম ওভারে বল করতে এসে স্টার্ককে (২৭) ফিরিয়ে জুটি ভাঙেন মার্কো জেনসেন। খানিকবাদে অপ্রতিরোধ্য হয়ে ওঠা লাবুশানেকে (৪৬) অর্ধ শতরানের দোরগোড়া থেকে ফেরান কেশব মহারাজ। নবম উইকেটে জুটি বেঁধে ৩২ রান যোগ করেন প্যাট কামিংস ও অ্যাডাম জাম্পা। ৪১তম ওভারে অজি শিবিরে জোড়া ধাক্কা দেন  তাবরেজ শামসি। তৃতীয় বলে ফেরান অজি অধিনায়ককে (২২)। আর পঞ্চম বলে ফেরান জশ হ্যাজলউডকে (২)। ১৭৭ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ১১ রানে অপরাজিত থাকেন অ্যাডাম জাম্পা।

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক