শামি-সিরাজের বোলিং তোপে ১৮৮ রানে গুটিয়ে গেল অজিরা

মিচেল মার্শ (৮১) ছাড়া আর কোনও অজি ব্যাটাররাই বড় রান পাননি।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ভারতের দুই পেসার মহম্মদ শামি আর মহম্মদ সিরাজের বোলিং তোপের মুখে তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ল অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ। ফলস্বরূপ প্রথম একদিনের ম্যাচে ১৮৮ রানেই গুটিয়ে গেল স্টিভ স্মিথরা। মিচেল মার্শ (৮১) ছাড়া আর কোনও অজি ব্যাটাররাই বড় রান পাননি। মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ তিনটি করে উইকেট দখল করেছেন।

শুক্রবার ওয়েংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিং করতে পাঠান ভারত অধিনায়ক হার্দিক পাণ্ড্য। দ্বিতীয় ওভারেই অজি ওপেনার ট্র্যাভিস হেডকে (৫) ফেরত পাঠান মহম্মদ সিরাজ। এর পরে দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান মিচেল মার্শ ও স্টিভ স্মিথ। দুজনে জুটি বেঁধে ৭২ রান যোগ করেন। অজি অধিনায়ককে ফেরান হার্দিক পাণ্ড্য। লাবুশেনকে সঙ্গী করে দলের বিপদ সামাল দেওয়ার চেষ্টা করেন মার্শ। ৫১ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন। ব্যক্তিগত ৮১ রানের মাথায় মার্শকে ফিরিয়ে দলকে ব্রেক থ্রু এনে দেন রবীন্দ্র জাদেজা। লাবুশেনও বেশি দূর এগোতে পারেননি। ব্যক্তিগত ১৫ রানের মাথায় কুলদীপ যাদবের বলে রবীন্দ্র জাদেজার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান।

লাবুশানে ফিরে যাওয়ার পরে মহম্মদ সামি-মহম্মদ সিরাজদের বোলিং তোপ সামলানোর চেষ্টা করেছিলেন জস ইংলিস। কিন্তু তাঁকে ফিরিয়ে ফের অজি শিবিরে ধাক্কা দেন শামি। এর পরেই তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ। দলের স্কোর বোর্ডে ১৯ রান যোগ হতে না হতেই সাজঘরে ফিরে যান পাঁচ অজি ব্যাটসম্যান। ক্যামেরন গ্রিন (১২), গ্লেন ম্যাক্সওয়েল (৮), মার্কাস স্টইনিশ (৫), সিয়ান অ্যাবট (০) ও অ্যাডাম জাম্পারা কোনও প্রতিরোধই গড়তে পারেননি। ৩৫ দশমিক ৪ ওভারে ১৮৮ রানেই শেষ হয়ে যায় অজি ইনিংস।     

সার্কাসের তাঁবুর ভিতর যেতেই চোখ কপালে! উদ্ধার এক কর্মীর ঝুলন্ত দেহ

সম্পত্তি নিয়ে বচসা ও আত্মীয়দের চরম অপমান, আত্মহত্যা করলেন নিঃসন্তান দম্পতির পালিত পুত্র

নদীর বুকে বিশ্বযুদ্ধের হাতিয়ার! দামোদর থেকে মর্টার শেল উদ্ধারে হুলস্থুল সোনামুখীতে

বিরাট সংখ্যায় কর্মী ছাঁটাইয়ের পথে Samsung, ১০০ জন পদস্থ কর্তাকে পদত্যাগের নির্দেশ

নাদিমুলের ৬০ কোটির লেনদেনে হাওয়ালা যোগ? ২৪ ঘণ্টা তল্লাশির পর বেরল ইডি

‘১০ বছর পিছিয়ে গিয়েছে পাকিস্তান ক্রিকেট’, বোমা ফাটালেন কিংবদন্তি পাক পেসার

‘পুজোয় যে যা খুশি খাবেন ‘, ধীরেন্দ্রর ফতোয়ার বিরুদ্ধে গর্জন দিলীপ ঘোষের

স্কুলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ১৩ বছরের পড়ুয়ার, শৌচাগার থেকে উদ্ধার দেহ

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

গভীর রাতে সুইমিং পুলে কিশোরীর দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

মহিলা কর্মীদের দায়িত্ব থেকে সরানোর অভিযোগ, BAPS সফরের পর বন্ধ আইফেল টাওয়ার

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার