অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে দলে ফিরলেন অশ্বিন

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে বিশ্রাম দেওয়া হল নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি ও হার্দিক পাণ্ড্য, কুলদীপ যাদবদের। দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। প্রথম দুই ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন কে এল রাহুল। তৃতীয় ম্যাচে দলে ফিরছেন রোহিত শর্মা। তিনিই অধিনায়কত্ব সামলাবেন। সোমবার রাতে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা ও প্রধান নির্বাচক অজিত আগরকর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের জন্য দল ঘোষণা করেন।

বিশ্বকাপের আগে কার্যত প্রস্তুতি হিসেবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। আগামী ২২ সেপ্টেম্বর পঞ্জাবের মোহালিতে প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। দ্বিতীয় ম্যাচ হবে ২৪ সেপ্টেম্বর মধ্যপ্রদেশের ইন্দোরে। ২৭ সেপ্টেম্বর তৃতীয় ম্যাচ হবে রাজকোটে। চোট সারিয়ে ইতিমধ্যে অস্ট্রেলিয়া দলে ফিরেছেন প্যাট কামিংস।

প্রথম দুই ম্যাচের জন্য ঘোষিত ভারতীয় দল:

কে এল রাহুল (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা (সহ অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, ঈশান কিশন (উইকেটরক্ষক), শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন, যশপ্রীত বুমরা, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা।

তৃতীয় ম্যাচের জন্য ঘোষিত ভারতীয় দল:

রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পাণ্ড্য (সহ অধিনায়ক), বিরাট কোহলি, কে এল রাহুল, রবীন্দ্র জাদেজা, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, ঈশান কিশন (উইকেটরক্ষক), শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর/অক্ষর পটেল, রবিচন্দ্রন অশ্বিন, যশপ্রীত বুমরা, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদব।

বউয়ের সঙ্গে চরম বিরোধ, রাশি মিলিয়ে জেনে নিন, আজকে প্রেমের জীবন কার কেমন যাবে?

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?