মহম্মদ সামির বোলিং তোপে ১০৮ রানে গুটিয়ে গেল নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রান করেছেন গ্লেন ফিল্লিপস।

Share:

নিজস্ব প্রতিনিধি, রায়পুর: প্রথম ম্যাচে হারতে হয়েছিল। দ্বিতীয় একদিনের ম্যাচেও ভারতীয় বোলারদের দুর্ধর্ষ বোলিংয়ের কাছে অসহায় আত্মসমর্পণ করলেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। মাত্র ৩৪ দশমিক ৩ ওভারে ১০৮ রানে গুটিয়ে গেল কিউইদের ইনিংস। অর্থা‍ৎ জয়ের জন্য টিম ইন্ডিয়ার লক্ষ্য মাত্র ১০৯ রান। সফরকারী দলের পক্ষে সর্বোচ্চ রান করেছেন (৩৬) গ্লেন ফিল্লিপস। ভারতীয় বোলারদের মধ্যে সফল মহম্মদ সামি। ছয় ওভার বল করে মাত্র ১৮ রানে নিউজিল্যান্ডের তিন ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়ে দিয়েছেন টিম ইন্ডিয়ার পেসার।

রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে এদিন  টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তাঁর সিদ্ধান্ত যে ভুল ছিল না তা প্রথম ওভারেই বুঝিয়ে দেন মহম্মদ সামি। ইনিংসের পঞ্চম বলে কিউই ওপেনার ফিন অ্যালেনকে শূন্য রানে সাজঘরে ফিরিয়ে দেন। শুরুতে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সফরকারী দল। দলীয় আট রানের মাথায় হেনরি নিকোলাসকে ফিরিয়ে দেন মহম্মদ সিরাজ। চার বলের মাথায় ডারিল মিচেল মহম্মদ সামির বলে কট অ্যান্ড বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। ১৫ রানের মাথায় হার্দিক পাণ্ড্যর বলে ফেরেন ডেভেন কনওয়ে। কোনও রান যোগ হওয়ার আগে শার্দুল ঠাকুরের বলে শুভমন গিলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম।

দলের স্কোর বোর্ডে মাত্র ১৫ রান যোগ হতে না হতেই স্বীকৃত পাঁচ ব্যাটসম্যান সাজঘরে ফেরায় কিউইদের ইনিংস কত রানে শেষ হয়, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়। ষষ্ঠ উইকেটে গ্লেন ফিল্লিপস ও মাইকেল ব্রেসওয়েল কিছুটা রুখে দাঁড়ান দুজনে মিলে ৪১ রান যোগ করেন। বল করতে এসে ওই জুটি ভাঙেন মহম্মদ সামি। ৩০ বলে ২২ রান করে ফেরেন ব্রেসওয়েল। এর পরে মিচেল সান্তনারের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান ফিল্লিপস। ৩৯ বকে ২৭ রান করে ফিরে যান সান্তনার। তার পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপ। ৫২ বলে ৩৬ রান করে ওয়াশিংটন সুন্দরের বলে সূর্যকুমার যাদবের হাতে ক্যাচ তুলে ফিরে যান ফিল্লিপস। তার পরে পাঁচ রান যোগ হতে না হতেই নিউজিল্যান্ডের ইনিংস গুটিয়ে যায়।

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

নেপালের বন্যায় মালিক নিখোঁজ, ধ্বংসস্তূপে একা পোষ্য! বুকে টেনে নিতে মরিয়া পশুপ্রেমী অর্চনা

‘দুঃসাহস কীভাবে হল?’ CJP কাণ্ডে নির্দেশ অমান্য করায় ম্যাজিস্ট্রেটকে ধমক সুপ্রিম কোর্টের

স্বাদে গন্ধে অতুলনীয়! বানিয়ে ফেলুন কলকাতার বিখ্যাত ভেজিটেবল চপ

অনুব্রতদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, শুভেন্দুর দরবারে পূর্ণদাস বাউল

দিল্লির ওখলায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ৪

বিরিয়ানি নয়, গরম ভাতের সঙ্গেও জমবে চিংড়ির রায়তা! রইল সহজ রেসিপি

ব্যাঙ্কের সিন্দুকে রাখা ১৮ কোটির জাল নোট! PNB ম্যানেজারকে গ্রেফতার করল NIA

বাগবাজার সার্বজনীনের পুজো হবে? কলকাতা হাইকোর্টের রায়ের অপেক্ষায় উদ্যোক্তারা

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে সাউথ সিটি সহ একাধিক শপিং মলে অভিযান দমকলের

যাদবপুর কাণ্ডের জের সরিয়ে দেওয়া হল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ফাইন্যান্স অফিসারকে

আগাম আলোর রোশনাই! পুজোর আগেই চোখ ধাঁধাচ্ছে চন্দননগর