লক্ষ্য আজই সিরিজ জয় নিশ্চিত করা! টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠালেন সূর্য

Share:

নিজস্ব প্রতিনিধি: পর পর টসে জিতল ভারত। টসে  জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠালেন অধিনায়ক সূর্য কুমার যাদব। রায়পুরেও টসে জিতে কিউইদের প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন অধিনায়ক। রবিবার গুয়াহাটিতে তৃতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুখোমুখি ভারত। বর্তমানে কিউইদের বিরুদ্ধে ২-০ ব্যবধানে এগিয়ে আছে। রবিবার এই ম্যাচ জিতলেই সিরিজ জয় নিশ্চিত। এর আগে শুক্রবার, রায়পুরে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত সাত উইকেটে জয়ী হয়। ২০৯ রান তাড়া করতে নেমে ভারত মাত্র ১৫.২ ওভারে খেলা শেষ করে।  

রায়পুরে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে সূর্যকুমার যাদব ৩৭ বলে ৮২ রানে অপরাজিত ছিলেন। উইকেটরক্ষক-ব্যাটসম্যান ইশান কিশানও দুর্দান্ত ৭২ রানের ইনিংস খেলেন। সেই ফর্মই আজ ধরে রাখতে চাইবে টিম ইন্ডিয়া। তবে ইন্ডিয়ার উইকেটরক্ষক ব্যাটসম্যান সঞ্জু স্যামসন কিছুটা চাপের মধ্যে থাকবেন দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইশান কিষাণের পারফর্মেন্সের পর। শুভমন গিলের পরিবর্তে স্যামসনকে টপ অর্ডারে ফেরানো হলেও প্রথম দুটি ম্যাচে বড় স্কোর করতে পারেননি তিনি। তাই এই ম্যাচে তিনিও সেরাটা দেওয়ার চেষ্টা করবেন। অন্যদিকে ভারতের ব্যাটিং দাপটকে ভেঙে দেওয়ার মরিয়া চেষ্টা করবে নিউজিল্যান্ড। টসে জিতে ভারতের অধিনায়ক বলেছেন, “ভালো অভ্যাসগুলো অব্যাহত রাখার চেষ্টা করছি, একই সাথে বিনয়ী হওয়ার। দুবে, অভিষেক এবং হার্দিক কয়েক ওভার অবদান রাখতে পারছেন, এটা ভালো। বরুণ, অর্শদীপ বিশ্রাম নিচ্ছেন। বিষ্ণোই এবং বুমরাহ খেলছেন।” 

আরও পড়ুন: স্মিথ-স্টার্কদের স্বপ্নভঙ্গ! সিডনি সিক্সার্সকে হারিয়ে বিগ ব্যাশ লিগ জিতল পার্থ স্কর্চার্স

 ভারতের প্রথম একাদশ  
সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, ইশান কিষাণ, সূর্যকুমার যাদব (অধিনায়ক), শিবম দুবে, হার্দিক পান্ড্য, রিংকু সিং, হর্ষিত রানা, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ

নিউজিল্যান্ডের  প্রথম একাদশ
  ডেভন কনওয়ে, টিম সেফার্ট (উইকেটরক্ষক), রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, ম্যাট হেনরি, ইশ সোধি, জ্যাকব ডাফি 

কাকতালীয়! শহিদ মিনারে কংগ্রেসের সভামঞ্চে মমতার একাধিক ছবি

একুশের মঞ্চে মমতার সঙ্গে কল্যাণের ‘ঝগড়া’! পরিস্থিতি সামলাতে আসরে অভিষেক-শোভনদেব

দলকে সংগঠিত করতে জেলা সফরে বেরোচ্ছেন মমতা, শহিদ সমাবেশের মঞ্চ থেকে ঘোষণা   

বড় জয় স্ত্রী গীতাঞ্জলির, সোনম ওয়াংচুককে বেসরকারি হাসপাতালে ভর্তি করার নির্দেশ দিল্লি হাইকোর্টের

‘ঋত শিবিরকে বালিশ চাটা বা বিসি বলুন’, তোপ অভিষেকের

ভাঙড়ে রাস্তায় নির্মাণ সামগ্রী ফেলতে বাধা দেওয়ায় আক্রান্ত পুলিশকর্মী, ছিঁড়ল উর্দি

‘ফ্রি’তে সফরে আপত্তি! মহিলাদের সরকারি বাসে ‘ভাড়া’ দেওয়া নিয়ে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

উল্টোরথে রাগির ময়দা ও গুড় দিয়ে বাড়িতে বানান স্বাস্থ্যকর মুচমুচে জিলিপি

যাত্রী পরিষেবা উন্নত করতে ৫০টি নতুন এসি বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

২১ জুলাই কলকাতায় যান চলাচলে একাধিক বিধিনিষেধ! কোথায় কোন রাস্তা এড়িয়ে চলবেন?

সিকিমে নির্মীয়মাণ টানেল ভয়াবহ ভূমিধস! গ্যাস লিক করে মৃত ৮, এখনও আটকে বহু

একুশে জুলাইয়ের দিন ধাক্কা মমতার, গ্রেফতার কালীঘাট পন্থী নেতা অসিত মজুমদার

দোকানের মতো মুচমুচে আলু-কচুরি এবার ঘরেই! রইল সহজেই বানানোর রেসিপি

অবশেষে মহুয়া মৈত্রকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট