অশ্বিন-জাদেজার ঘূর্ণিতে ব্যাকফুটে কিউইরা, দ্বিতীয় ইনিংসে এগিয়ে ১৪৩ রানে

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ভারতের দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে বেসামাল নিউজিল্যান্ডের ব্যাটিং অর্ডার। প্রথম ইনিংসের পরে দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে জ্বলে উঠতে পারলেন না কিউই ব্যাটাররা। একমাত্র ব্যতিক্রম উইল ইয়ং। তিনিই কিউই দলের পক্ষে সর্বাধিক রান (৫১) রান করেছেন। দ্বিতীয় দিনের শেষে ৯ উইকেট হারিয়ে ১৭১ রান তুলেছে সফরকারী দল। অর্থা‍ৎ মাত্র ১৪৩ রানে এগিয়ে টম ল্যাথাম বাহিনী।

ওয়াংখেড়ে তৃতীয় টেস্টে প্রথম ইনিংসে ২৩৫ রান তুলেছিল সফরকারী দল। জবাবে শুভমন গিল ও ঋষভ পন্থের দুরন্ত ব্যাটিংয়ের সুবাদে ২৬৩ রান তোলে টিম ইন্ডিয়া। ২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে সিরিজ জয়ী দল। কিন্তু শুরুতেই ধাক্কা খায়। প্রথম ওভারেই আকাশদীপের বলে মাত্র এক রান করে ফিরে যান কিউই অধিনায়ক টম ল্যাথাম। এর পরে ডেভন কনওয়ে ও উইল ইয়ং প্রতিরোধ গড়ার চেষ্টা চালালেও সফল হননি। ওয়াশিংটনের বলে স্লিপে ক্যাচ দিয়ে আউট হন কনওয়ে (২২)। অশ্বিনের বল এগিয়ে এসে মারতে গিয়ে স্টাম্পড হয়ে সাজঘরে ফেরেন রাচিন রবীন্দ্র (৪)।

প্রথম ইনিংসের মতোই দ্বিতীয় ইনিংসেও জুটি বেঁধে ভারতীয় দলের সামনে বাধার পাহাড় হয়ে দাঁড়ানোর চেষ্টা চালিয়েছিলেন ইয়ং ও ড্যারিল মিচেল। কিন্তু জাদেজার বল তুলে খেলতে গিয়ে ফিরে যান মিচেল (২১)। সেই সঙ্গে মিচেল এবং ইয়ংয়ের ৫০ রানের জুটি ভেঙে যায়। টম ব্লান্ডেলের (৪) স্ট্যাম্প ছিটকে দেন জাদেজা। ১০০ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় কিউইরা। একা কুম্ভ হয়ে লড়াইয়ের চেষ্টা চালান ইয়ং। কিন্তু সতীর্থদের কাছ থেকে তেমন সাহায্য পাননি। মারকুটে ব্যাটিং করে ভারতীয় বোলারদের মনোবল ভাঙার চেষ্টা চালানো গ্লেন ফিলিপ্স ফেরেন ১৪ বলে ২৬ রান করে। ইশ সোধিকে (৮) ফেরান জাদেজা। কুম্ভ হয়ে লড়াই চালানো উইল ইয়ং অর্ধশতরান করার পরেই অশ্বিনের বলে তাঁর হাতে ক্যাচ তুলে বিদায় নেন। তিনি করেন ৫১ রান। শেষ বেলায় ম্যাট হেনরিকে (১০) ক্লিন বোল্ড করে কিউইদের ইনিংসে শেষ পেঁরেক পোঁতেন জাদেজা। দ্বিতীয় দিনের শেষে ৯ উইকেটে ১৭১ রান নিয়ে খেলা শেষ করে কিউইরা। অর্থা‍ৎ ১৪৩ রানে এগিয়ে। রবীন্দ্র জাদেজা ৫২ রানে চারটি এবং রবিচন্দ্রন অশ্বিন ৬৩ রানে ৩ উইকেট নিয়েছেন।

বোমাবাজির অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা শামসুল ইসলাম

অফিসের মধ্যেই সহকর্মী তরুণীকে খুন করে আত্মহত্যার চেষ্টা যুবকের

বৃষ্টি ভালবাসেন? তাহলে এই বর্ষায় কুয়াশা-ঝর্নায় মোড়া এই জায়গা থেকে ঘুরে আসুন

এয়ার কুলার কিনবেন? ভুল মডেলে হতে পারে বাড়তি খরচ, মিলবে না পর্যাপ্ত ঠান্ডা

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

Moto G37 Power নাকি Realme C83 5G? কম বাজেটের লড়াইয়ে এগিয়ে কোন ফোন?

নিরাপত্তায় নো কম্প্রোমাইজ! ৭ এয়ারব্যাগসহ বাজারে হাজির টয়োটা ইনোভা ক্রিস্টা

সাতসকালের বৃষ্টিতে সাময়িক স্বস্তিতে শহরবাসী

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

দুর্দান্ত অফার, ১৫ হাজার টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে Vivo-এর প্রিমিয়াম ফোন

অতিরিক্ত প্রোটিন কি শরীরের ক্ষতি করতে পারে? কী বলছেন বিশেষজ্ঞরা?

নিয়মিত সাঁতার কাটেন? জেনে নিন ত্বক ও চুল বাঁচাতে কি পরামর্শ বিশেষজ্ঞদের?